ঈশানের চোটে ছয় ম্যাচ পরে অবশেষে একাদশে ফিরবে বৈভব সূর্যবংশী? কী জানালেন কোচ?

চোটের জেরে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে খেলতে পারবেন না ঈশান কিষাণ। তিনি চোটের জেরে শনিবারের ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন।

ঈশান কিষাণের পরিবর্তে ভারতীয় একাদশে কে সুযোগ পাবেন, সেই নিয়ে চর্চা তুঙ্গে। অনেকেই মনে করছেন ঈশান না খেলতে পারায় বৈভব সূর্যবংশীর কপাল খুলবে।

ঈশান কিষাণের পরিবর্তে ভারতীয় একাদশে কে সুযোগ পাবেন, সেই নিয়ে চর্চা তুঙ্গে। অনেকেই মনে করছেন ঈশান না খেলতে পারায় বৈভব সূর্যবংশীর কপাল খুলবে।

এশিয়ান গেমসে সোনা জেতার পর থেকে নাগাড়ে ছয় ম্যাচে ভারতীয় দলের বাইরে বসতে হয়েছে বৈভবকে। ভারতীয় দল স্যামসন ও অভিষেককেই ওপেনার হিসাবে সুযোগ দিয়েছে।

এশিয়ান গেমসে সোনা জেতার পর থেকে নাগাড়ে ছয় ম্যাচে ভারতীয় দলের বাইরে বসতে হয়েছে বৈভবকে। ভারতীয় দল স্যামসন ও অভিষেককেই ওপেনার হিসাবে সুযোগ দিয়েছে।

এবার ঈশানের অনুপস্থিতিতে কি বৈভবকে সুযোগ দেওয়া হবে? সেই নিয়ে মুখ খুললেন ভারতের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক।

এবার ঈশানের অনুপস্থিতিতে কি বৈভবকে সুযোগ দেওয়া হবে? সেই নিয়ে মুখ খুললেন ভারতের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক।

কোটাকের দাবি সূর্যবংশীকে টিম ম্যানেজমেন্ট ব্যাক করছে অবশ্যই, তবে জনপ্রিয়তা দিয়ে একাদশে সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় না।

কোটাকের দাবি সূর্যবংশীকে টিম ম্যানেজমেন্ট ব্যাক করছে অবশ্যই, তবে জনপ্রিয়তা দিয়ে একাদশে সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় না।

'আমার মনে হয় শুরু থেকেই ওকে খেলানোর জন্য হাইপ ছিল। তবে সেটা খেলোয়াড়ের জন্যও ঠিক নয়। একটা ১৫, ১৬ বছরের ছেলের দলে থাকা উচিত, কেন ওকে নেওয়া হচ্ছে না, আর কত কিছু না বলা হচ্ছিল,' দাবি কোটাকের।

‘আমার মনে হয় শুরু থেকেই ওকে খেলানোর জন্য হাইপ ছিল। তবে সেটা খেলোয়াড়ের জন্যও ঠিক নয়। একটা ১৫, ১৬ বছরের ছেলের দলে থাকা উচিত, কেন ওকে নেওয়া হচ্ছে না, আর কত কিছু না বলা হচ্ছিল,’ দাবি কোটাকের।

তিনি আরও যোগ করেন, 'এটা আমার নিয়ন্ত্রণের বাইরে। তবে ও তো এখনও ছোট এবং এটা খুব দুঃখজনক। শুধু ওর জন্য নয়, বাকি ওপেনারদের জন্যও এটা খারাপ, যারা ভাল পারফর্ম করলেও সকলে প্রশ্ন তুলছেন যে ওই ওপেনাররা কেন সুযোগ পাচ্ছেন।'

তিনি আরও যোগ করেন, ‘এটা আমার নিয়ন্ত্রণের বাইরে। তবে ও তো এখনও ছোট এবং এটা খুব দুঃখজনক। শুধু ওর জন্য নয়, বাকি ওপেনারদের জন্যও এটা খারাপ, যারা ভাল পারফর্ম করলেও সকলে প্রশ্ন তুলছেন যে ওই ওপেনাররা কেন সুযোগ পাচ্ছেন।’

কোটাক জানান বৈভব ম্যাচ খেলতে চায়, তবে এটাও বোঝে যে বর্তমানে স্যামসন ও অভিষেক শর্মা ভাল পারফর্ম করছে। মিডল অর্ডারও ভর্তি। তাই ও এই নিয়ে কোনও অভিযোগ করেনি।

কোটাক জানান বৈভব ম্যাচ খেলতে চায়, তবে এটাও বোঝে যে বর্তমানে স্যামসন ও অভিষেক শর্মা ভাল পারফর্ম করছে। মিডল অর্ডারও ভর্তি। তাই ও এই নিয়ে কোনও অভিযোগ করেনি।

এশিয়ান গেমসে অভিষেক শর্মা ও বৈভব সূর্যবংশী  ভারতের হয়ে ওপেন করেছিলেন, সঞ্জু স্যামসন নেমেছিলেন তিনে। শনিবারও এমন কিছু বদল ঘটে কি না, সেই দেখার জন্য টসের অপেক্ষায় সমর্থকরা।

এশিয়ান গেমসে অভিষেক শর্মা ও বৈভব সূর্যবংশী ভারতের হয়ে ওপেন করেছিলেন, সঞ্জু স্যামসন নেমেছিলেন তিনে। শনিবারও এমন কিছু বদল ঘটে কি না, সেই দেখার জন্য টসের অপেক্ষায় সমর্থকরা।

Published at : 23 Oct 2026 06:46 PM (IST)

আরও জানুন ক্রিকেট

Post Comment

You May Have Missed