আদালতে ধাক্কা সৌরভ ও প্রযোজনা সংস্থার! ‘দুসরা’ ছবির মুক্তি আটকানোর আবেদন খারিজ

কলকাতা: জোরকদমে কাজ চলছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) বায়োপিকের। আগামী বছর মুক্তি পাওয়ার কথা, ‘দাদা-দ্য সৌরভ গাঙ্গুলী স্টোরি’ (Dada – The Sourav Ganguly Story)। আর তার মধ্যেই, অন্য একটি সিনেমা নিয়ে আইনি লড়াইয়ে জড়িয়েছিল, প্রযোজনা সংস্থা লাভ ফিল্মস (Luv Films LLP) এবং সৌরভ গঙ্গোপাধ্যায় খোদ। আজ বড়পর্দায় মুক্তি পাওয়ার কথা, ‘দুসরা’ (Doosra) ছবিটির। ২০০২ সালের ১৩ জুলাই লর্ডসের ঐতিহাসিক মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ন্যাটওয়েস্ট ট্রফি (NatWest Series) ফাইনাল ম্যাচ জিতেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং তাঁর দল। আর তারপরেই সেই ঘটনা, যেটা ভারতীয় ক্রিকেটে এখনও ইতিহাস হয়ে রয়ে গিয়েছে। লর্ডসের ঐতিহাসিক মাঠের ব্যালকনিতে নিজের জার্সি খুলে উড়িয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে, যে ছবি এখনও রূপকথা হয়ে আছে। সেই ঘটনাই দেখানো হবে ‘দুসরা’-ছবিটিতে। আর সেই কারণেই, মামলা করে ‘দুসরা’ সিনেমাটির মুক্তিতে স্থগিতাদেশ চেয়েছিলেন সৌরভ এবং প্রযোজনা সংস্থা। তবে বৃহস্পতিবার এই স্থগিতাদেশ দিল না দিল্লি হাইকোর্ট।

সৌরভ এবং প্রযোজনা সংস্থার মামলা খারিজ করে দিল আদালত

বার অ্যান্ড বেঞ্চের বিচারপতি দীনেশ ভট্ট জানিয়েছেন, এই ছবিটির মুক্তি স্থগিত করা সম্ভব নয়। কারণ অভিযোগ এমন গুরুতরও নয় যে, একটি ছবির বড়পর্দায় মুক্তি আটকে দেওয়া যাবে। ‘দুসরা’ ছবিটির বড়পর্দা এবং ডিজিট্যাল যে কোনও প্ল্যাটফর্মে মুক্তির ক্ষেত্রে স্থগিতাদেশ জারি করা হয়, সেই মর্মেই মামলা করেছিল লাভ ফিল্মস এবং সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে। তাঁদের মত ছিল, সামনেই মুক্তি পাওয়ার কথা, ‘দাদা-দ্য সৌরভ গাঙ্গুলী স্টোরি’। ‘দুসরা’ সিনেমায় সৌরভের জীবন সংক্রান্ত যে সমস্ত তথ্য ব্যবহার করা হয়েছে, তার জন্য সঠিকভাবে অনুমতি নেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়েছে। অন্যদিকে লাভ ফিল্মসের দাবি ছিল, সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা করার এক্সক্লুসিভ রাইটস্ একমাত্র তাঁদেরই রয়েছে। ফলে সৌরভের জীবনের কিছুটা অংশ নিয়ে তৈরি এই সিনেমা, ‘দুসরা’ মুক্তি পেলে, ‘দাদা-দ্য সৌরভ গাঙ্গুলী স্টোরি’ নিয়ে মানুষের আগ্রহ কমতে পারে। সেই কারণেই এই সিনেমার মুক্তিতে যুগ্মভআবে স্থগিতাদেশ চাওয়া হয়েছিল। তবে সিনেমার ওপর এই স্থগিতাদেশ দিতে রাজি হয়নি দিল্লি হাইকোর্ট। খারিজ হয়ে গিয়েছে এই মামলা।

 

আরও পড়ুন: Tiger Shroff: কতটা আঘাত লেগেছে টাইগারের? কেন এত ব্যান্ডেজ? সবটা প্রকাশ্যে আনল টাইগার শ্রফের সহযোগী দল

 

Previous post

Silver Price Today: সোনার পরে সস্তা রুপোও! কেজিতে আরও দাম বেড়েছে, দেশের বড় বড় শহরে রুপোর কত টাকায় কিনবেন

Next post

৪ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে সরকারি মালিকানা কমাবে কেন্দ্র, ৭৫ শতাংশ হাতে রাখার পরিকল্পনা

Post Comment

You May Have Missed