Birbhum Tourism Alert: শান্তিনিকেতন বা তারাপীঠ যাচ্ছেন? হাতে নগদ টাকা না রাখলে পড়বেন চরম বিপদে! জানুন কেন বন্ধ অনলাইন পেমেন্ট
Last Updated:
Birbhum Tourism Alert: ডিজিটাল পেমেন্টের যুগেও বীরভূমের শান্তিনিকেতন ও তারাপীঠে সমস্যায় পড়ছেন পর্যটকেরা। প্রতারণার আশঙ্কায় কিছু হোটেল ও ব্যবসায়ী অনলাইন পেমেন্ট নেওয়া বন্ধ করেছেন। ফলে নগদ টাকা না থাকলে খাবার, হোটেল বা অন্যান্য পরিষেবার দাম মেটাতে সমস্যায় পড়তে হচ্ছে পর্যটকদের
বীরভূম, সৌভিক রায়: বর্তমানে তথ্যপ্রযুক্তির যুগে আধুনিক হয়েছে জীবনযাপন। ডিজিটালাইজড হয়েছে সবকিছু। হাতের কাছে একটি মুঠোফোন থাকলেই সব সমস্যার সমাধান। দূরে কোনও মানুষের সঙ্গে যোগাযোগ হোক অথবা বার্তা পাঠানো, এর পাশাপাশি টাকা আদান-প্রদান—সবকিছুই সম্ভব একটা মুঠোফোনের মাধ্যমে। বর্তমানে টাকা আদান-প্রদানের জন্য বিভিন্ন ধরনের অ্যাপ রয়েছে। সেখানেই এক ক্লিকেই হাজার হাজার টাকা আদান-প্রদান করা সম্ভব। ক্যাশলেস হয়েছে বর্তমানে জীবনযাপন। চায়ের দোকান হোক অথবা বাসস্ট্যান্ড অথবা রেলস্টেশন, সব জায়গাতেই অনলাইনের মাধ্যমে টাকা আদান-প্রদান করা হয়।
Post Comment