বিরাটকে বাছলেনই না, অশ্বিনের পছন্দের সর্বকালের সেরা ভারতীয় সচিন, অগ্রাধিকার বুমরাকেও

মুম্বই: প্রাক্তন ভারতীয় অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন(Ravichandran Ashwin) সচিন তেন্ডুলকরকে (Sachin Tendulkar) ভারতের সর্বকালের সেরা ক্রিকেটার হিসেবে বেছে নিয়েছেন। এক্ষেত্রে সচিন তেন্ডুলকরকে(Sachin Tendulkar) বেছে নেওয়ার পথে আরও কয়েকটি সাহসী সিদ্ধান্ত নিয়েছেন অশ্বিন। তিনি বিরাট কোহলির পরিবর্তে বর্তমান ভারতীয় দলের সবচেয়ে তারকা ক্রিকেটার হিসেবে বেছে নিয়েছেন জসপ্রীত বুমরাকে। 

বিশ্বকাপ জয়ী অধিনায়ক এমএস ধোনির আগে বীরেন্দ্র সহবাগকে অগ্রাধিকার দিয়েছেন অশ্বিন। শেষ পর্যন্ত ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেবকে হারিয়ে সচিন তেন্ডুলকর অশ্বিনের তালিকায় শীর্ষ স্থান দখল করেন। সচিনই যে ভারতীয়দের মধ্য়ে সর্বকালের সেরা ক্রিকেটার, তা আরও একবার প্রমাণিত হল।

অশ্বিনকে দেশের সর্বকালের সেরা কয়েকজন ক্রিকেটারের মধ্য়ে তুলনা করতে ও তাঁদের মধ্য়ে কে এগিয়ে সেই নির্বাচনের কথা বলা হয়েছিল। এই তালিকায় বিভিন্ন প্রজন্মের ও সব ফর্ম্যাটের প্লেয়ারদের একে অপরের মুখোমুখি দাঁড় করানো হয়। সবচেয়ে কঠিন সিদ্ধান্তটি অশ্বিনকে নিতে বলা হয়েছিল যখন বিরাট কোহলির মুখোমুখি হন জসপ্রীত বুমরাহ। টেস্ট কেরিয়ারে কোহলির অবিশ্বাস্য সাফল্য ও সব ফর্ম্য়াট মিলিয়ে তার অর্জনকে সম্মান জানিয়েও জানিয়েছেন যে তিনি বুমরাকেই বেছে নিয়েছেন বিরাটের থেকে অগ্রাধিকার রেখে।

ইএসপিএন ক্রিকইনফোনকে দেওয়া সাক্ষাৎকারে অশ্বিন বলেন, ‘যদি টেস্ট ক্রিকেটের হিসেবেই ধরি, বিরাট কোহলি একজন কিংবদন্তি। বছরের পর বছর দারুণ পারফর্ম করে গিয়েছে ও। কিন্তু আমি তবুও জসপ্রীত বুমরার সঙ্গেই যাব। হতে পারে, আমি নিজেও একজন বোলার তার জন্য এখানে সামান্য পক্ষপাতিত্ব কাজ করছে। তবে আমি জসপ্রীত বুমরাহকেই বেছে নেব।’

বুমরাহ বর্তমানে ভারতের টেস্ট বোলিং আক্রমণের মূল কান্ডারি এবং সীমিত ওভারের ক্রিকেটেও বিশ্বের অন্যতম সেরা ফাস্ট বোলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। অন্যদিকে, কোহলি সব ফর্ম্য়াট মিলিয়ে গড়ে তুলেছেন ভারতের সর্বকালের অন্যতম সেরা ব্যাটিং কেরিয়ার।

টেস্ট ক্রিকেট থেকে বিরাট ও অশ্বিন দু’জনেই সরে দাঁড়িয়েছেন। অশ্বিন তো আন্তর্জাতিক ক্রিকেট থেকেই অবসর নিয়ে নিয়েছেন। কিন্তু বিরাট কোহলি ২০২৫ সালে ইংল্যান্ড সফরের আগে আচমকা টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর সেই ফর্ম্য়াটকেও বিদায় জানিয়েছিলেন। শুধুমাত্র ওয়ান ডে ফর্ময়্াটেই খেলছেন এই মুহূর্তে কিং কোহলি। ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপে খেলার জন্য মুখিয়ে রয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। সেই বিশ্বকাপ জিতেই হয়ত নিজের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন বিরাট।

Previous post

৬০ পেরোনো বৃদ্ধের অ্যাকাউন্টে বছরের পর বছর ঢুকছে ‘বিধবা ভাতা’…! অবাক কাণ্ড দাসপুরে, আসল কারণ কী?

Next post

ভারত থেকে বিশ্বের জন্য: VerSe Innovation নিয়ে এল ‘স্পার্ক স্টেশন’ (Spark Station), তাদের প্রথম গ্লোবাল এআই (AI) কন্টেন্ট প্ল্যাটফর্ম যা স্টুডিও, ব্র্যান্ড, এজেন্সি এবং নির্মাতাদের অভূতপূর্ব গতি ও খুব কম খরচে কন্টেন্ট তৈরির সুবিধা দেবে

Post Comment

You May Have Missed