৬০ পেরোনো বৃদ্ধের অ্যাকাউন্টে বছরের পর বছর ঢুকছে ‘বিধবা ভাতা’…! অবাক কাণ্ড দাসপুরে, আসল কারণ কী?
Last Updated:
Bidhoba Bhata: পশ্চিম মেদিনীপুরের দাসপুরে এক বৃদ্ধের অ্যাকাউন্টে বছরের পর বছর ধরে বিধবা ভাতার টাকা ঢোকার অভিযোগ উঠেছে। বিষয়টি জানতে পেরে পরিবার ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েছে এবং ভাতা বন্ধের আবেদন জানিয়েছে।
দাসপুর: পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢোকার অভিযোগ আগে একাধিকবার সামনে এসেছে। এবার খাস এক বৃদ্ধের অ্যাকাউন্টে বছরের পর বছর ধরে বিধবা ভাতার টাকা ঢোকার অভিযোগ উঠল। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার গোছাতি এলাকায়।

Post Comment