কাদের মদতে জেলে গ্যাজেট ব্য়বহার আফতাব আনসারির? মমতা সরকারের দিকেই আঙুল তুললেন পুরমন্ত্রী
কলকাতা: প্রেসিডেন্সি জেলে কুখ্যাত জঙ্গি আফতাব আনসারির সেলে পাওয়া ইলেক্ট্রিক গ্যাজেট চাঞ্চল্য তৈরি করেছেন। জেলের ভেতরে নিরাপত্তারক্ষীদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। সেল থেকে উদ্ধার হয়েছিল প্রায় নগদ ৩১ হাজার টাকাও। প্রশ্ন এখানেই উঠতে শুরু হয়েছে যে আফতাব আনসারি কি জেল থেকেই নতুন কোনও ছক কষছিলেন। কারও সঙ্গে কি যোগাযোগ করছিলেন? এবার এই নিয়ে মুখ খুলে পূর্বতন সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, ‘আজকে জেল তো রাজ্য সরকারের অধীনে। মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে এগুলো অনুমতি দিয়েছিলেন, আধিকারিকরা কী করছিলেন? আমরা এগুলো ধীরে ধীরে নিরাময়ের চেষ্টা করছি। যেমন প্রতিটা শহরে ঢুকতেই পাহাড়প্রমাণ নোংরার স্তূপ থাকে, সেগুলো পরিষ্কার করতে একটু সময় লাগে। ঠিক তেমনই আমরা এগুলোও পরিষ্কার করব। একটু সময় লাগবে।’
উল্লেখ্য এর আগে, জেলেই ঘুঘুর বাসা, ভাঙতে সাঁড়াশি অভিযান করেছিল CID-কারা দফতর। পালাবদলের পরেই জেলে অপরাধচক্র ভাঙতে কড়া হয়েছিল নতুন সরকার। ক্ষমতায় এসেই জেলে অপরাধচক্র ভাঙতে তৎপর হয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কারা দফতরের সঙ্গে CID-রও DG এন রমেশ বাবু। তারপরেই মে মাস থেকে রাজ্যজুড়ে জেলে সাঁড়াশি অভিযান। DG-কারা এন রমেশবাবুর নেতৃত্বে রাজ্যের সব জেলে সাঁড়াশি অভিযান। আফতাব আনসারির সেলেও তল্লাশি, বাজেয়াপ্ত প্রচুর ইলেকট্রনিক্স ডিভাইস পাওয়া গিয়েছে।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই নিয়ে বলেছিলেন, ‘রক্ষকই ভক্ষক। আমি খবর পেয়েছিলাম যে প্রেসিডেন্সি জেলে প্রচুর মোবাইল ফোন, স্মার্ট ফোন ব্যবহার করা হচ্ছে। জেল কর্তৃপক্ষ, ক্রিমিনালদের একটা নেক্সাস হয়েছিল। আগের সরকারের সমর্থনও থাকতে পারে বা উদাসীনতাও হতে পারে এটা। গোটা রাজ্যের অপরাধীরা জেলের মধ্য়েও কীভাবে তাঁদে নেটওয়ার্ক চালিয়ে যাচ্ছিলেন?’ উল্লেখ্য, প্রেসিডেন্সি জেলের ঘটনায় ২ জনকে নির্বাসিত করা হয়েছিল।
এই কুখ্যাত জঙ্গির বিরুদ্ধে আগেও অভিযোগ উঠেছিল করাচিতে তাঁর স্ত্রীর সঙ্গে যোগাযোগের। শুক্রবার রাতে হেস্টিংস থানায় আনসারির বিরুদ্ধে FIR দায়ের করে শুরু মামলা। গত ২৩ আগস্ট আচমকা স্পেশাল ড্রাইভ করার সময়ে উদ্ধার হয়েছিল বিপুল পরিমাণে ইলেকট্রনিক ডিভাইস। উল্লেখ্য, ২০০২ সালের ২২ জানুয়ারি, কলকাতায় আমেরিকান সেন্টারে হামলা চালায় জঙ্গিরা। AK 47-এর গুলিতে ঝাঁঝরা হয়ে প্রাণ হারান পাঁচ পুলিশ কর্মী। সেই ঘটনায় দুবাই থেকে গ্রেফতার করা হয় জঙ্গি আফতাব আনসারিকে।
Dilip Ghosh News : ‘পুলিশের গায়ে হাত তোলা হয়েছে, এখনও অভ্যাস পাল্টায়নি’, বললেন দিলীপ ঘোষ
Post Comment