Mamata Banerjee: হাইকোর্টের নির্দেশ অমান্যের অভিযোগ, মমতার বিরুদ্ধে এফআইআর করল কলকাতা পুলিশ! কী কী অভিযোগ?
Last Updated:
শর্তসাপেক্ষে কালীঘাট পন্থী তৃণমূলকে ক্যাথি়ড্রাল রোডে এবং ঋতব্রতপন্থীদের রানি রাসমণি রোডে ছাত্র সমাবেশের অনুমতি দিয়েছিল হাইকোর্ট৷
ক্যাথিড্রাল রোডের ছাত্র সমাবেশে কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্য করার অভিযোগে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করল কলকাতা পুলিশ৷ প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হেস্টিংস থানায় কলকাতা পুলিশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে৷ মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও গতকালের সভার উদ্যোক্তাদের বিরুদ্ধেও মামলা রুজু করেছে পুলিশ৷ ভারতীয় ন্যায় সংহিতার ৬১ (২), ২২৩, ১২৫(এ), ১৩২, ২৮৫ ধারায় মামলা রুজু করেছে পুলিশ৷ প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, আদালত বা সরকারি নির্দেশ অমান্য, কর্তব্যরত সরকারি কর্মীকে কাজে বাধা দেওয়া এবং জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি করা সহ একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ৷ মঞ্চ থেকে জমায়েতে আসা তৃণমূলের কর্মী সমর্থকদের মমতা বন্দ্যোপাধ্যায় উস্কানি দিয়েছেন বলেও পুলিশের অভিযোগ৷

Post Comment