Sharadwat MukherjeeL: ‘ডাবল ফেল করে এবার রাজনীতি ছাড়বেন!’ মমতাকে কটাক্ষ স্বাস্থ্যমন্ত্রীর, জবাব অভিষেককেও
Last Updated:
Sharadwat Mukherjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস দখল নিয়ে অভিযোগের মাঝেই রাজনৈতিক আক্রমণ শারদ্বত মুখোপাধ্যায়ের। ‘মানসিক ভারসাম্য হারিয়ে ফেলা প্রাক্তন মুখ্যমন্ত্রী’, মমতাকে খোঁচা স্বাস্থ্যমন্ত্রীর৷
কলকাতা: বিতর্কের কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস৷ জোর করে দখল করে রাখার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে৷ এ প্রসঙ্গে তৃণমূল সাংসদকে কটাক্ষ করে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের প্রশ্ন, ‘‘অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক’টা বিল্ডিং আইন মেনে হয়েছে?’’ পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাত্র পরিষদের সভা প্রসঙ্গে বলতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রীর খোঁচা, ‘মানসিক ভারসাম্য হারিয়েছেন’৷

Post Comment