Kolkata Metro Rail: সরবে ৪৮ ইঞ্চির পাইপ, নতুন বসবে ৭২ ইঞ্চির পাইপ, আধুনিক প্রযুক্তি ব্যবহার করেই হবে ব্যারাকপুর মেট্রো
Last Updated:
স্বপ্ন সত্যি হতে চলেছে। বরানগর থেকে ব্যারাকপুর রুটে ছুটবে মেট্রো। ১৬ বছর পর পিঙ্ক লাইনে কাজ শুরুর ছাড়পত্র দিলো কলকাতা পুরসভা।
কলকাতা: দীর্ঘ ১৬ বছর পরে বরানগর-ব্যারাকপুর মেট্রো প্রকল্পের কাজ শুরু হতে চলেছে। কলকাতা পুরসভার ছাড়পত্র পাওয়ার পরে কাজ শুরু করবে RVNL ৷ এই প্রকল্পে প্রধান জটিলতা ছিল বি টি রোডে মাটির নীচে থাকা ছয় জলের পাইপ। এর মধ্যে ৪৮ ইঞ্চি ব্যাসার্ধের পাইপ নিয়ে সবথেকে বেশি সমস্যায় পড়েছিল মেট্রো। এই পাইপ লাইন দিয়ে দৈনিক ২০ গ্যালন জল সরবরাহ হত পলতা থেকে কলকাতা। এই পাইপ লাইন ক্ষতিগ্রস্ত হলে বৃহত্তর কলকাতায় জল সরবরাহের সমস্যা হত।

Post Comment