পাকিস্তানের পরমাণু ঘাঁটিতে ড্রোন হামলা ভারতের? কিরানা হিলসে কী ঘটেছিল? জানালেন জেনারেল চৌহান
নয়াদিল্লি: পাকিস্তানের পরমাণু কেন্দ্রে সত্যিই আঘাত হানে ভারতের ড্রোন। ঘুরতে ঘুরতে কিরানা হিলসে পৌঁছে যায় ড্রোনটি। পাকিস্তানের পরমাণু কেন্দ্রে আঘাত হানে। তবে ইচ্ছাকৃত ভাবে ড্রোন পাঠিয়ে হামলা চালায়নি ভারত। বরং ড্রোনটি ঘুরতে ঘুরতে সেখানে পৌঁছে গিয়েছিল। ‘অপারেশন সিঁদুর’ নিয়ে এবার এমনই নতুন তথ্য সামনে এল। (India-Pakistan Relations)
‘অপারেশন সিঁদুর’ চলাকালীন কিরানা হিলসে ঠিক কী ঘটে, তা নিয়ে রহস্য বজায় ছিল এতদিন। এবার সেই রহস্য নিবারণ করলেন সেনার প্রাক্তন চিফ অফ ডিফেন্স স্টাফ, জেনারেল অনিল চৌহান বিষয়টি খোলসা করেছেন। জানিয়েছেন, ইজ়রায়েলি ডিজাইনে তৈরি ‘হার্প’ ড্রোন রেডার ধ্বংস করতে গিয়েছিল। কিন্তু কিরানা হিলসের কাছে জ্বালানি কম পড়ে যায়। তাতেই পাক পরমাণু ঘাঁটিতে আঘাত হানে সেটি। (Operation Sindoor)
আরও পড়ুন: পোশাক নিয়ে কটাক্ষ কঙ্গনার, কড়া জবাব দিলেন কৃতি, লিখলেন, ‘জামাকাপড় নিয়ে মেয়েদের উপদেশ আর কতদিন?’
নয়াদিল্লির বিবেকান্দ সেন্টারে আয়োজিত একটি অনুষ্ঠানে মুখ খোলেন জেনারেল চৌহান। তাঁর বক্তব্য, “আমরা কিরানা হিলসকে নিশানা করিনি। আমি বিষয়টি ব্যাখ্য়া করতে পারি। হামলার আগে সারগোদা, কিরানা হিলসে বেশ কিছু লয়টার অস্ত্রশস্ত্র পাঠিয়েছিলাম আমরা। সারগোদা থেকে ১০ কিলোমিটার উত্তরে অবস্থিত কিরানা হিলস। রেডারের খোঁজ করছিলাম আমরা। প্রায় দু’ঘণ্টা ঘোরাঘুরি করেও লক্ষ্যবস্তু না মিললে কিছুতে একটা আঘাত হানে। তাতেই কিরানা হিলসে আঘাত হেনে থাকতে পারে ড্রোনটি।”
জেনারেল চৌহান জানিয়েছেন, ভারতীয় বায়ুসেনার তরফে পাক অধিকৃত কাশ্মীরের স্কারডুতে হামলা চালানোয় সায় মিলেছিল। কিন্তু ওই দিন আবহাওয়া ভাল ছিল না। তাই পরিকল্পনা বাতিল হয়। তিনি বলেন, “চিফ আমার কাছে জানতে চেয়েছিলেন, সারগোদায় হামলা চালানো উচিত কি না। আমি বলেছিলাম, গো অ্যাহেড। পাশাপাশি, আরও দু’টি লক্ষ্যবস্তু বেছে নিতে বলি। তার মধ্যে একটি ছিল স্কারডু। হ্যাঁ বলেছিলাম আমরা। কিন্তু সেখানে আবহাওয়া ভাল ছিল না। তাই ভোলারীকে বেছে নিতে হয় শেষ পর্যন্ত।”
ভোলারীতে জোরাল আঘাত হেনেছিল ভারতীয় বায়ুসেনা। বায়ুসেনার গাঁধীনগর ঘাঁটি থেকে হামলা চালানো হয়েছিল। স্যাটেলাইটের তোলা ছবিতে দেখা যায়, বেশ ক্ষয়ক্ষতি হয়েছে সেখানে। পোড়া, কালো দাগ রয়ে গিয়েছে। রানওয়ে এবং হ্যাঙ্গারকে সংযোগকারী অ্যাপ্রনটি চুরমার হয়ে যায়। শুধুমাত্র ধ্বংসাবশেষ পড়েছিল।
JU Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তাণ্ডব, অবশেষে রেজিস্ট্রারের ঘরে পুলিশ
Post Comment