ট্রাকের ধাক্কায় বাবার মৃত্যু, আহত ছেলে! ভিআইপি রোড অবরোধ ক্ষুব্ধ জনতার
ট্রাকের ধাক্কায় বাইক আরোহীর মৃত্যুকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়াল ভিআইপি রোডে৷ মঙ্গলবার রাতে ভিআইপি রোডের উপরে কেষ্টপুরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে৷ স্থানীয় সূত্রে খবর, মোটরসাইকেলে করে ছেলেকে নিয়ে ফিরছিলেন এক ব্যক্তি৷ সেই সময় একটি ট্রাক ওই মোটরসাইকেলে ধাক্কা মারলে প্রাণ হারান বাবা, গুরুতর আহত হয় ছেলে৷ এই দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ করে ক্ষুব্ধ জনতা৷ পুলিশের বিরুদ্ধে রাস্তার একাংশ গার্ড রেল দিয়ে আটকে রাখার অভিযোগ তোলে ক্ষুব্ধ জনতা৷ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়৷ বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়৷ ট্রাকের ধাক্কায় বাইক আরোহীর মৃত্যুকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়াল ভিআইপি রোডে৷ মঙ্গলবার রাতে ভিআইপি রোডের উপরে কেষ্টপুরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে৷ স্থানীয় সূত্রে খবর, মোটরসাইকেলে করে ছেলেকে নিয়ে ফিরছিলেন এক ব্যক্তি৷ সেই সময় একটি ট্রাক ওই মোটরসাইকেলে ধাক্কা মারলে প্রাণ হারান বাবা, গুরুতর আহত হয় ছেলে৷ এই দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ করে ক্ষুব্ধ জনতা৷ পুলিশের বিরুদ্ধে রাস্তার একাংশ গার্ড রেল দিয়ে আটকে রাখার অভিযোগ তোলে ক্ষুব্ধ জনতা৷ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়৷ বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়৷
Post Comment