Sundarban Tourism Master Plan: ভাসমান ইকো-রিসোর্ট, ই-ভেসেলের ধামাকা! দার্জিলিংকে টেক্কা দিতে প্রস্তুত, গ্লোবাল ডেস্টিনেশন হবে সুন্দরবন
Last Updated:
Sundarban Tourism Master Plan: সুন্দরবনকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র করতে রাজ্য সরকারের নতুন ‘ট্যুরিজম মাস্টার প্ল্যান’! গোসাবা থেকে নামখানা পর্যন্ত গড়ে উঠবে পরিবেশবান্ধব ইকো-রিসোর্ট, ফ্লোটিং গ্ল্যাম্পিং ও আধুনিক জেটি।
সুন্দরবন, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: এবার ডেস্টিনেশন সুন্দরবন, পর্যটক টানতে এবার জোর দেওয়া হচ্ছে পরিকাঠামোগত উন্নয়নে। গোসাবা থেকে নামখানা সর্বত্র পরিকাঠোমগত উন্নয়ন ঘটিয়ে পর্যটক টানতে চাইছে সরকার। ফলে কোমর বেঁধে নেমেছেন মন্ত্রী থেকে বিধায়ক সকলেই। এ নিয়ে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী দীপঙ্কর জানা জানিয়েছেন, সুন্দরবনকে সুন্দর করে সাজানোই তাদের লক্ষ্য। একই দাবি গোসাবার বিধায়কের। তাঁর দাবি সুন্দরবনকে গ্লোবাল ডেস্টিনেশন করার লক্ষ্যেই কাজ করা হবে। ফলে এখনও পিছিয়ে থাকা পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থায় বাড়তি জোর দেওয়া হবে।
Post Comment