Cooch Behar News: কোচবিহারে ভয়াবহ অগ্নিকাণ্ড! পুড়ে ছাই আস্ত বাড়ি, টাকা-গয়নাও ভস্মীভূত বলে দাবি পরিবারের

Cooch Behar News: কোচবিহারে ভয়াবহ অগ্নিকাণ্ড! পুড়ে ছাই আস্ত বাড়ি, টাকা-গয়নাও ভস্মীভূত বলে দাবি পরিবারের

Last Updated:

Cooch Behar News: কোচবিহারের শীতলকুচিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত একটি বাড়ি। কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি পরিবারের।

কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি পরিবারের
কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি পরিবারের

শীতলকুচি, কোচবিহারঃ কোচবিহারের শীতলকুচিতে বিধ্বংসী অগ্নিকাণ্ড। পুড়ে ছাই হয়ে গেল একটি বাড়ি সহ ৫টি গবাদি পশু। সেই সঙ্গেই বাড়িতে থাকা ধান, টাকা, গয়নাও ভস্মীভূত হয়ে গিয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের।

কোচবিহারের পশ্চিম শীতলকুচি এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় হরেশ বর্মনের বাড়িতে আগুনের শিখা দেখতে পান প্রতিবেশীরা। মুহূর্তের মধ্যেই তা পাশের ঘরে ছড়িয়ে পড়ে। চিৎকার চেঁচামেচি শুনে আশেপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও গোয়ালে বাঁধা ৫টি গরুকে বাঁচানো যায়নি।

এই বিষয়ে ক্ষতিগ্রস্ত হরেশ বর্মন জানান, দু’টি ঘরে যা ছিল সব শেষ হয়ে গিয়েছে। প্রায় ৪০ মণ ধান, ২৫ মণ তামাক পুড়ে ছাই হয়ে যায়। রক্ষা পায়নি ঘরে থাকা প্রায় ১ লক্ষ টাকা নগদ ও সোনার গয়নাও।

জানা যাচ্ছে, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তবে সন্ধ্যাবাতি থেকেও আগুন লাগতে পারে বলে অনুমান করছেন স্থানীয়রা।

এই অগ্নিকাণ্ডের কথা জানতে পেরে বুধবার সকালে শীতলকুচি ব্লক প্রশাসনের প্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করে যান। ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে বলে খবর। সেই সঙ্গেই ক্ষতিগ্রস্ত পরিবারের দিকে সাহায্যের হাত বাড়িতে দিয়েছেন প্রতিবেশীরাও। চাল, ডাল দিয়ে আপাতত তাঁদের সহায়তা করা হচ্ছে।

Previous post

HS Examination Result 2026: ইচ্ছেই আসল! আর্থিক অনটনকে হার মানিয়ে রাজ্যে অষ্টম শ্রেয়সী, গর্বে উজ্জ্বল শিলিগুড়ি

Next post

WB HS Result 2026: মাধ্যমিকে রাজ্যে প্রথম, উচ্চমাধ্যমিকে চতুর্থ! মেধার জোরে ফের কোচবিহারের নাম উজ্জ্বল করল চন্দ্রচূড়

Post Comment

You May Have Missed