আগের সরকারের আমলে কতজন ‘পুরুষ’ পেতেন ‘ লক্ষ্মীর ভান্ডার’? ‘পরিসংখ্যান’ চমকে দেবে, জানালেন মুখ্যমন্ত্রী নিজে
Last Updated:
বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর অধীনে ভোটার তালিকা থেকে যাঁদের নাম স্থায়ীভাবে মুছে ফেলা হয়েছে, তাঁরা এই প্রকল্পের জন্য যোগ্য হবেন না। লক্ষ্মীর ভাণ্ডার পেলেও এবার তাঁদের নাম মুছবে সুবিধাভোগীদের তালিকা থেকে।
কলকাতা: বুধবার থেকে শুরু হয় অন্নপূর্ণা যোজনার দ্বিতীয় কিস্তির টাকা বণ্টন প্রক্রিয়া। আজ থেকেই যোগ্য প্রাপকদের কাছে পৌঁছতে শুরু করে পশ্চিমবঙ্গ সরকারের মহিলাদের জন্য আনা প্রকল্পের ৩০০০ টাকা। আজ নেতাজি ইনডোর স্টেডিয়াম থেকে এই প্রক্রিয়ার শুভ সূচনা করলেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর কথায়, “ দুই কোটির মধ্যে আগের সরকারের আমলে ১০ লক্ষ পুরুষ বেরিয়েছে। মহিলাদের এই টাকা কি পুরুষদের পাওয়া উচিত ছিল? লক্ষ্মীর ভান্ডারের টাকা কেন পুরুষরা পাবে?”
তিনি বলেন, “এক কোটি ষাট লক্ষের মধ্যে ২৬ লক্ষ বাতিল হয়েছে। কারণ তারা ক্রাইটেরিয়া পূরণ করেনি। আজ রাত ১২টার মধ্যে ঢুকে যাবে। আমরা একটা বেনিফিশিয়ারিকে বাদ দেব না। তবে আমরা বেনিফিশিয়ারি বলি না, আমরা বলি উপযুক্ত প্রাপক। ২৭ লক্ষ এমন নাম আছে যাদের নাম তালিকায় নেই। যারা ভারতীয় নন। সরকারের টাকা ভারতীয় ছাড়া কেউ পেতে পারে না। বাংলাদেশ থেকে শরণার্থী যারা এসেছেন সিএএ-তে আবেদন করেছেন তাদের জন্যে এই ভাতা চালু রাখা হবে। যারা ট্র্যাইব্যুনালে গেছেন, তাদের বিষয়ে যতক্ষণ না নিষ্পত্তি হচ্ছে তারাও পাবেন।”
আবেদনকারীরা সরকারি সামাজিক সুরক্ষা পোর্টালের মাধ্যমে তাঁদের অন্নপূর্ণা স্কিম-এ আবেদনের বর্তমান স্ট্যাটাস জানতে পারবেন। লগ ইন করার পর, তাদের ‘অ্যাপ্লিকেশন স্ট্যাটাস’ বা ‘ট্র্যাক অ্যাপ্লিকেশন’ বিকল্পে ক্লিক করতে হবে এবং তাদের আবেদন নম্বর, আধার নম্বর বা রেজিস্টার্ড মোবাইল নম্বর এন্ট্রি করাতে হবে। ওটিপি যাচাইকরণ সম্পন্ন হলে, আবেদনের বর্তমান অবস্থা স্ক্রিনে ফুটে উঠবে। স্ট্যাটাস মেসেজটি আপনার আবেদনটির ‘অবস্থা’ স্পষ্ট করবে। ‘অনুমোদিত’ বা ‘Approved’ স্ট্যাটাসের অর্থ হল আবেদনটি গৃহীত হয়েছে, আর ‘যাচাইকৃত’ বা ‘Verified’ স্ট্যাটাস নিশ্চিত করে যে জমা দেওয়া নথিগুলি সফলভাবে যাচাই করা হয়েছে।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
Jul 01, 2026 11:41 PM IST




Post Comment