Profitable Business Idea: গ্রামের ঘরে ঘরে যেন ‘পৌষমাস’, দু’হাত ভরে আয় করছেন মহিলারা! এই ব্যবসায় ‘বড়লোক’ হওয়া ঠেকানো যাবে না

Profitable Business Idea: গ্রামের ঘরে ঘরে যেন ‘পৌষমাস’, দু’হাত ভরে আয় করছেন মহিলারা! এই ব্যবসায় ‘বড়লোক’ হওয়া ঠেকানো যাবে না

Last Updated:

Profitable Business Idea: ধানতলা গ্রামে বংশপরম্পরায় চলে আসা ঐতিহ্যবাহী আমসত্ত্ব বা আম পাপড় তৈরির ব্যস্ততা তুঙ্গে উঠেছে। জুস বা আচার নয়, পাকা আমের এই বিশেষ পদটিই এখন গ্রামের প্রায় ৫০টি পরিবারের মহিলাদের আয়ের অন্যতম প্রধান ভরসা। বাজারে ভাল মানের এই আমসত্ত্ব প্রতি কেজি ১,৫০০ থেকে ২,০০০ টাকা পর্যন্ত বিক্রি হওয়ায় আর্থিক সমৃদ্ধি হচ্ছে।

+

আমসত্ত্ব তৈরির কাজে ব্যস্ত এলাকার মহিলারা

মালদহ, জিএম মোমিন: গরম পড়তেই ব্যস্ততা বেড়ে যায় গ্রামের মহিলাদের। কারণ এই সময়ই শুরু হয় ঐতিহ্যবাহী আমসত্ত্ব বা আম পাপড় তৈরির মরশুম। জুস বা আচার নয়, পাকা আম দিয়ে তৈরি এই বিশেষ খাদ্যসামগ্রীই আজ মালদহের ইংরেজবাজার ব্লকের কোতয়ালি গ্রাম পঞ্চায়েতের ধানতলা গ্রামের বহু মহিলার আয়ের অন্যতম ভরসা। গ্রামের মহিলারা জানান, দীর্ঘদিন ধরেই বংশপরম্পরায় এই কাজ চলে আসছে।

বর্তমানে প্রায় ৫০টি পরিবার আমসত্ত্ব তৈরির সঙ্গে যুক্ত। গোপালভোগ, হিমসাগর, ফজলি-সহ বিভিন্ন জাতের আম কিনে প্রথমে বাড়িতে পাকানো হয়। এরপর আমের শাঁস বের করে ঐতিহ্যবাহী বাঁশের তৈরি পাশকোড়িতে পাতলা করে মাখিয়ে তীব্র রোদে শুকানো হয়। আবহাওয়া অনুকূলে থাকলে মাত্র দুই থেকে তিন দিনেই তৈরি হয়ে যায় সুস্বাদু আমসত্ত্ব। গ্রামের আমসত্ত্ব প্রস্তুতকারক এক মহিলা মিঠু দাস জানান, “আগে গ্রামের প্রায় প্রতিটি পরিবার এই কাজের সঙ্গে যুক্ত ছিল।

আরও পড়ুন: আবহাওয়া দেখে মশার ‘কুষ্ঠি বিচার’, আগেভাগেই জানাবে ডেঙ্গির ‘ডেঞ্জার জোন’! IIT’র নয়া মডেলে হইচই

বর্তমানে সংখ্যাটা কিছুটা কমলেও চাহিদা বেড়েছে। ভাল মানের কাঁচা আম কিনে প্রক্রিয়াজাত করার পর বাজারে এই আমসত্ত্ব ১,৫০০ থেকে ২,০০০ টাকা কেজি দরে বিক্রি হয়, যা পরিবারের আর্থিক স্বনির্ভরতা বাড়াতে বড় ভূমিকা রাখছে।” এদিকে মালদহ কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান দূষ্যান্ত কুমার রাঘব জানান, “ধানতলা গ্রামকে ইতিমধ্যেই দত্তক নেওয়া হয়েছে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের বৈজ্ঞানিক পদ্ধতিতে আমসত্ত্ব তৈরির প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

আধুনিক ও স্বাস্থ্যসম্মত উপায়ে উৎপাদন করলে বাজারে আরও ভাল দাম পাওয়া সম্ভব হবে।” উল্লেখ্য, মালদহে প্রতিবছর প্রায় সাড়ে তিন লক্ষ মেট্রিক টন আম উৎপাদিত হয়। জেলার আম দেশ-বিদেশে রফতানি হলেও ধানতলার মতো গ্রামে ঐতিহ্যবাহী আমসত্ত্ব শিল্প আজও গ্রামীণ অর্থনীতির অন্যতম শক্তি। এই কুটির শিল্প আরও প্রসারিত হলে বহু মহিলার কর্মসংস্থান ও আয়ের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহলের একাংশ।

Post Comment

You May Have Missed