বৃহস্পতিবার আদালতে পেশ করা হবে দেবরাজ চক্রবর্তীকে! কী আছে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের ভাগ্যে?

বৃহস্পতিবার আদালতে পেশ করা হবে দেবরাজ চক্রবর্তীকে! কী আছে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের ভাগ্যে?

Last Updated:

সম্পত্তির হিসাব নিয়ে অনিয়মের অভিযোগে দেবরাজ চক্রবর্তী এবং তাঁর স্ত্রী, রাজারহাট-গোপালপুরের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সীর বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল পুলিশ। অভিযোগ, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে অন্তত ১০০ কোটি টাকার সম্পত্তি বেনামে এবং আত্মীয়-পরিচিতদের নামে হস্তান্তর করা হয়েছিল।

কী আছে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের ভাগ্যে?
কী আছে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের ভাগ্যে?

কলকাতা: গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী৷ পুরুলিয়া থেকে গ্রেফতার করা হয় তাঁকে৷ পুলিশ সূত্রে খবর, বাগুইআটি থানার মামলা নং ২০৭/২০২৬, তারিখ ১২.০৫.২০২৬-এর প্রেক্ষিতে, এফআইআরে নাম থাকা অভিযুক্ত দেবরাজ চক্রবর্তী-কে ঝাড়খণ্ড সীমান্ত এলাকা থেকে অভিযানে গিয়ে সফলভাবে গ্রেফতার করেছে তদন্তকারী দল। এই মামলায় সংগঠিত অপরাধের অভিযোগ রয়েছে, যার মধ্যে রয়েছে জোরপূর্বক জমি লেনদেন, তোলাবাজি, অপরাধমূলক ভয় দেখানো, সম্পত্তির মূল্য ইচ্ছাকৃতভাবে কম দেখানো, সম্পদের তথ্য গোপন করা, ডি.সি. গ্লোবাল (D.C. Global)-এর মাধ্যমে সন্দেহজনক আর্থিক লেনদেন এবং সহ-অভিযুক্ত অদিতি মুন্সি-র নির্বাচনী হলফনামায় মিথ্যা বা অসম্পূর্ণ তথ্য প্রদান।

তদন্তে ইতিমধ্যেই উল্লেখযোগ্য মৌখিক ও নথিভিত্তিক প্রমাণ সংগ্রহ করা হয়েছে এবং তদন্তে সংগঠিত অপরাধের দিকটি স্পষ্টভাবে উঠে এসেছে। হাইকোর্ট অভিযুক্তের আগাম জামিনের আবেদন খারিজ করেছেন।অভিযুক্তকে আগামিকাল বারাসতের মুখ্য বিচারবিভাগীয় বিচারকের (CJM) আদালতে পেশ করা হবে। তদন্তের স্বার্থে আর্থিক লেনদেনের উৎস ও গতিপথ অনুসন্ধান, গুরুত্বপূর্ণ নথি ও ডিজিটাল প্রমাণ উদ্ধার, অন্যান্য ষড়যন্ত্রকারীদের শনাক্তকরণ এবং তদন্তকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে।

সূত্রের খবর, তৃণমূল নেতার আয়বহির্ভূত সম্পত্তি ১০০ কোটিরও বেশি। এর পাশাপাশি জমি হাতানো, নির্বাচনের আগে বিপুল সম্পত্তি বিক্রি, নির্বাচনী হলফনামায় সম্পত্তি না দেখানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। সূত্রের খবর, তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীর টাকা লেনদেন হত বিহারের বেগুসরাইয়ের বাসিন্দা রাম শর্মার ব্যাঙ্ক একাউন্টে৷ গতকাল এই তথ্য পাওয়ার পরে বাগুইআটি থানার পুলিশ বিহারের বেগুসারাই থেকে রাম শর্মাকে গ্রেফতার করে৷ তাঁকে বারাসত আদালতে তোলা হলে বিচারক ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়৷ বাগুইআটি থানার পুলিশ খতিয়ে দেখছে কী কারণে তাঁর অ্যাকাউন্টে টাকা পাঠাত দেবরাজ চক্রবর্তী এবং তার সঙ্গে কী কারণএ লেনদেন হতো সেটা খতিয়ে দেখা হচ্ছে।  সেল ডিড এবং ডেভেলপমেন্ট ডিড নিয়ে যেভাবে টাকার অঙ্ক দেখানো হয়েছে তা বোঝায় খুবই উর্বরমস্তিষ্কের পরিকল্পনা। খুবই চতুর কাজ৷ শেষমেষ গ্রেফতারই করা হল তাঁকে৷

বাংলা খবর/ খবর/কলকাতা/

বৃহস্পতিবার আদালতে পেশ করা হবে দেবরাজ চক্রবর্তীকে! কী আছে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের ভাগ্যে?

Previous post

শ্রেয়সের অধিনায়কোচিত ইনিংস,হাফসেঞ্চুরি করলেন অভিষেক,চাপে পড়েও প্রথম টি-২০-তে বড় রান তুলল ভারত

Next post

‘হিন্দু ধর্ম মেনে বিয়ে করেছি, স্বামী জেলে গেলে আমিও…’ বলেছিলেন অদিতি! কী বললেন তরুণজ্যোতি?

Post Comment

You May Have Missed