‘ঘুঁটে পোড়ে গোবর হাসে…’, দলে ‘ভাঙন’ কটাক্ষ, ২১ শে জুলাই নিয়ে কালীঘাট শিবিরকে বড় চ্যালেঞ্জ ঋতব্রতর

‘ঘুঁটে পোড়ে গোবর হাসে…’, দলে ‘ভাঙন’ কটাক্ষ, ২১ শে জুলাই নিয়ে কালীঘাট শিবিরকে বড় চ্যালেঞ্জ ঋতব্রতর

Last Updated:

Ritabrata Banerjee: এবার ভাঙছে নব্য তৃণমূল? কালীঘাটের কটাক্ষের জবাব দিয়ে এবার বড় চ্যালেঞ্জ ছুড়লেন ঋতব্রত। ২১ জুলাই নিয়ে তৃণমূলীদের তুমুল লড়াই, বাকযুদ্ধ।

২১ জুলাই নিয়ে চ্যালেঞ্জ ঋতব্রত
২১ জুলাই নিয়ে চ্যালেঞ্জ ঋতব্রত

কলকাতা: ২১ শে জুলাই কার? কালীঘাট পন্থী তৃণমূলের নাকি ঋতব্রতপন্থী বিদ্রোহীদের? এই নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। একদিকে পুলিশ-প্রশাসনের তরফে নিষেধাজ্ঞা জারি তার উপর দোলা সেন, কুণাল ঘোষদের ফিতে নিয়ে মাপ-জোক, কটাক্ষের মধ্যেই কালীঘাট শিবিরকে বড় চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

“চার্টাড ফ্লাইটে না গিয়ে টাকা দিতে পারতেন…”

তাঁর কথায়, “২১শে জুলাই আমাদের হবেই। আমাদের অনেক বিধায়ক বাড়ির সোনা-জমি বেচে কর্মীদের পাশে আছেন। কারও দু’মাস পড়ে ঘুম ভাঙল। চার্টাড ফ্লাইটে না গিয়ে টাকা দিতে পারতেন কর্মীদের লড়ার জন্যে।”

ভাঙছে নব্য তৃণমূল?

অন্যদিকে সোমবার বিধানসভায় ওয়াক আউট ইস্যুতে বিক্ষুব্ধ তৃণমূলীদের ধন্দ ঘিরে কালীঘাট পন্থীদের টিপ্পনীর জবাবও কার্যত এদিন দিয়ে দিলেন ঋতব্রত। তাঁর কথায়, “গোবরে আগুন দিলে গোবর জ্বলবে না। কিন্তু গোবর ঘুঁটে হলে সেটা জ্বলবে। আবার ঘুঁটে পোড়ে, গোবর হাসে।”

বিধানসভার প্রসঙ্গ তুলে এদিন ঋতব্রত বলেন, “ঘটনাচক্রে গতকাল যাঁদের বুঝতে অসুবিধা হয়েছিল, তাঁরা এখন আমাদের সঙ্গেই আছেন। কারণ তাঁরা অনেকেই প্রথমবারের বিধায়ক। তাই বুঝতে অসুবিধে হয়েছে। আমাদের সংখ্যা যা বলেছি তা একটাও কমবে না। গণতান্ত্রিক ভাবে গৃহীত হবে।”

২১ জুলাই তৃণমূলের ধর্মতলার শহিদ দিবস:

এদিকে ২১ জুলাই তৃণমূলের ধর্মতলার শহিদ দিবস আদৌ হবে কিনা তাই নিয়েই উঠেছে বড়সড় প্রশ্ন। কারণ ইতিমধ্যেই কলকাতা পুলিশের তরফে নিষেধাজ্ঞা জারি করে জানানো হয়েছে ভিক্টোরিয়া হাউস সংলগ্ন এলাকায় ৬০ দিনের জন্য মিছিল-সমাবেশে মানা৷ উল্লেখ্য এই ভিক্টোরিয়া হাউসের সামনের এলাকাতেই বিগত কয়েক বছর ধরে শহিদ দিবস পালন করে আসছে তৃণমূল৷ তবে উপায়?

এই প্রসঙ্গে অবশ্য, কালীঘাট তৃণমূলের তরফে নেত্রী দোলা সেন জানিয়েছেন, ‘‘আমরা আইনের উপর ভরসা রাখতে চাই বিশেষ করে শহিদ তর্পণের মতো একটি সংবেদনশীল বিষয়ে, যেটা আমরা ৩৩ বছর ধরে করছি, শুধু শাসক দল থাকাকালীন ১৫ বছর ধরে নয়, তার আগে থেকেই পালন হয়ে আসছে এই শহিদ দিবস৷ এটা আমাদের দলের সবচেয়ে বড় কর্মসূচী৷ আমরা পুলিশের কাছে আবেদন করেছি৷ আশা রাখছি কেবল এক বেলার জন্য আমাদের যেন সভা করতে দেওয়া হয়৷ আমরা প্রশাসনের উপর আস্থা রাখছি৷’’

বাংলা খবর/ খবর/কলকাতা/

‘ঘুঁটে পোড়ে গোবর হাসে…’, দলে ‘ভাঙন’ কটাক্ষ, ২১ শে জুলাই নিয়ে কালীঘাট শিবিরকে বড় চ্যালেঞ্জ ঋতব্রতর

Previous post

Ex Minister Ujjal Biswas: ত্রাণ দুর্নীতি মামলায় জামিন, তবুও এখনই জেল মুক্তি নয় প্রাক্তন মন্ত্রীর উজ্জ্বল বিশ্বাসের, কেন জানুন

Next post

North Bengal Weather Update: ২৪ ঘণ্টায় ভাসবে উত্তরবঙ্গ! দার্জিলিং-জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা, কেমন থাকবে বাকি সব জেলা?

Post Comment

You May Have Missed