৬৭ বছর বয়সে বিয়ের পিঁড়িতে মুকেশ খান্না? কেমন হবেন স্ত্রী, খোলসা করলেন ‘শক্তিমান’
কলকাতা: একটা সময়ে, ছোটদের জন্য তিনি ছিলেন সুপারহিরো। শক্তিমান (Shaktimaan)। ৯০-এর দশকে তিনি ছিলেন ছোটদের আইকন। শুধু ধারাবাহিকের গল্প নয়, এই ধারাবাহিকের মধ্যে দিয়ে দুষ্টের দমন আর শিষ্টের পালনের বার্তাই দিতেন তিনি। তবে সময় পেরিয়েছে। এখনও তাঁর বিভিন্ন কথায় তৈরি হয় বিতর্ক। মুকেশ খান্না (Mukesh Khanna)। অভিনেতার বর্তমান বয়স, ৬৭। তবে মুকেশ খান্না এখনও অবিবাহিত। বিবাহে তাঁর বিশ্বাস রয়েছে, এই কথা তিনি বারে বারেই বলেছেন, কিন্তু সম্পর্কে জড়াননি তিনি। তবে সম্প্রতিই, জীবনসঙ্গী কেমন হবে, সেই হিসেবে মুখ খুলেছেন অভিনেতা। কী বলেছেন তিনি?
বিয়ে সম্পর্কে মুখ খুললেন মুকেশ খান্না
সম্প্রতিই জীবনসঙ্গী নিয়ে কথা বলতে গিয়ে মুকেশ খান্না বলেন, একটা সময়ে, চলচ্চিত্র নির্মাতা রবি চোপড়া তাঁকে বলেছিলেন, একাধিক নারীর সঙ্গে সম্পর্ক করে পুরুষ কখনও তার পৌরুষত্ব প্রমাণ করতে পারে না। মুকেশ খান্না বলেন, ‘আমার বন্ধুদের একটা দল ছিল। সেই দলে সবারই সম্পর্ক ছিল, কিন্তু আমার কোনও সম্পর্ক ছিল না। আমি বিশ্বাস করতাম, আমায় ১০ জন নারীর সঙ্গে সম্পর্ক করে প্রমাণ করতে হবে না যে, আমার পৌরুষত্ব রয়েছে। সেটা প্রমাণ করার আরও অনেক উপায় রয়েছে।’
মুকেশ খান্না আরও বলেন, ‘লোকে বলে মহিলাদের স্বামীভক্ত হওয়া উচিত। কিন্তু কেউ কী কখনও বলেছে যে, পুরুষদের ও স্ত্রীভক্ত হওয়া উচিত? আমি এটাই বলি। যদি কেউ বিবাহিক হয়, তাহলে সে বাঁধা পড়ে যায়। বিবাহ মানে, ২টি আত্মার মিলন। কিন্তু মানুষ এই কথা বিশ্বাস করে না। অনেকে বলেন, ‘আমি আমার স্ত্রীকে ভালোবাসি এবং তবুও বিশ্বাসঘাতকতা করি’। এটা প্রতারণা ছাড়া আর কিছুই নয়।’
মুকেশ খান্না আরও বলেন, তিনি বিয়ে করেননি বটে, কিন্তু বিয়ের প্রতি তাঁর গভীর আস্থা রয়েছে। মুকেশ বলছেন, ‘অনেকে মনে করেন, আমি বিয়ে করিনি, তার অন্য আমি বিয়েতে বিশ্বাস করি না। বিষয়টা কিন্তু একেবারেই তা নয়। অন্যান্য অনেকের থেকেই বিয়েতে আমি বেশি বিশ্বাস করি। তবে বিয়েটা সম্পূর্ণভাবে ভাগ্যের ওপর নির্ভর করে। স্ত্রী এমনি এমনি পাওয়া যায় না। আগের জন্মে অনেক পূণ্য করলে, তবেই স্ত্রী পাওয়া যায়। স্ত্রীয়ের সঙ্গে সম্পর্ক আগের জন্ম থেকেই তৈরি হয়। স্ত্রী কর্মফলকে শোধরানোর জন্য মানুষের জীবনে আসে। সম্পর্ক অনেক হতে পারে, কিন্তু স্ত্রী একজনই হয়।’
মুকেশ খান্নার এই মন্তব্যে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন, তবে কী ৬৭ বছরে বিয়ের পিঁড়িতে বসছেন মুকেশ খান্না? এমন কোনও উত্তর অবশ্য মুকেশ খান্না দেননি।
https://www.youtube.com/watch?v=VfgJfy7MJTU



Post Comment