৫ বার তলব করে ইডি, অবশেষে সিজিও কমপ্লেক্সে প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ
প্রকাশ সিনহা, কলকাতা : অবশেষে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন রথীন ঘোষ। এর আগে বারবার নোটিস পাঠালেও হাজিরা দেননি প্রাক্তন খাদ্যমন্ত্রী। মোট ৫ বার রথীন ঘোষকে তলব করা হলেও, একবারও হাজিরা দেননি তিনি। আজ সকাল সোয়া দশটা নাগাদ ED দফতরে পৌঁছে যান রথীন ঘোষ।
নির্বাচনের আগে তিনি ইডি-কে জানিয়েছিলেন, ভোটের কাজের জন্য ব্যস্ত রয়েছেন। তাই তিনি আসতে পারছেন না। নির্বাচনের পরে যখন তাঁকে নোটিস পাঠানো হয়, তিনি ইডি-কে জানিয়েছিলেন তিনি বাথরুমে পড়ে গিয়ে পায়ে চোট পেয়েছেন। ডাক্তার তাঁকে ১০ দিনের বেড রেস্ট দিয়েছেন। মূলত তাঁকে পুর নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করতে চান ইডির আধিকারিকরা। আজ ইডি-কে না জানিয়েই চলে আসেন প্রাক্তন খাদ্যমন্ত্রী।
যদিও সিজিও কমপ্লেক্সে ঢোকার মুখে প্রাক্তন মন্ত্রী বলেন, “কীসের জন্য আমাকে ডেকেছে জানি না। ভেতরে গেলে জানতে পারব।”
পুর নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন সুজিত বসু। ED-র স্ক্য়ানারে রয়েছেন প্রাক্তন খাদ্য়মন্ত্রী ও মধ্যমগ্রামের জয়ী তৃণমূল প্রার্থী রথীন ঘোষও। সোমবার তাঁকেও ডেকে পাঠিয়েছিল ED, কিন্তু তিনি হাজিরা দেননি। ২০০৯ থেকে ২০২০ সাল পর্যন্ত তৃণমূল পরিচালিত মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান ছিলেন রথীন ঘোষ। ED সূত্রে দাবি, ২০১৪ থেকে ২০১৮-র মধ্যে ওই পুরসভাতেও নিয়োগে বড় রকমের দুর্নীতি হয়েছে।
পুর-নিয়োগ দুর্নীতির মামলায় বারবার হাজিরা এড়িয়েও, শেষে ED-র হাতে গ্রেফতার হয়েছেন প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু। এই একই মামলায়, বারবার হাজিরা এড়িয়েছেন প্রাক্তন খাদ্য়মন্ত্রী রথীন ঘোষও। তিনিও এই মামলায় কেন্দ্রীয় এজেন্সির নজরে রয়েছেন। আজ অবশ্য সিজিও কমপ্লেক্সে চলে এসেছেন তিনি। তাঁকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া কেন্দ্রীয় এজেন্সি শুরু করতে চলেছে বলে খবর।
গত সোমবার প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকে গ্রেফতার করে ED। একই দিনে প্রাক্তন খাদ্য়মন্ত্রী রথীন ঘোষকেও ডেকে পাঠিয়েছিলেন ED অফিসাররা। কিন্তু, তিনি হাজির হননি। এমনকী, এপ্রিল মাসে ২ বার এবং মে মাসে ৩ বার, অর্থাৎ মোট ৫ বার তলবে এতদিন পর্যন্ত একবারও ED দফতরে হাজিরা দেননি রথীন ঘোষ। ভোটের আগে নির্বাচনী ব্যস্ততার কারণ দেখিয়েছিলেন তিনি। তিনি বলেছিলেন, “আমি বলেছি নির্বাচন পর্ব মিটে যাওয়ার পরে নিশ্চয়ই তাঁদের যদি কিছু জানার থাকে আমি পূর্ণ সহযোগিতা করব।” Rathin Ghosh at Enforcement Directorate Office



Post Comment