২টাকা দাম বাড়ছে আমুল দুধের, কোন-কোন প্য়াকেটে দাম বেশি ?
- ১৪ মে থেকে আমুল দুধের দাম লিটারে ২ টাকা বাড়ছে।
- পশুখাদ্য ও প্যাকেজিং খরচ বৃদ্ধি দাম বাড়ার কারণ।
- আমুল গোল্ড, তাজা সহ একাধিক দুধে দাম বাড়বে।
- দুধের দাম বৃদ্ধিতে নিত্যদিনের বাজেট প্রভাবিত হবে।
Milk Price Hike : গৃহস্থের জন্য খারাপ খবর ! এবার দুধের দাম বাড়াল আমুল (Amul Milk Price Hike)। লিটারে ২ টাকা মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি। আগামী ১৪মে থেকে এই দাম বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। কোম্পানি সূত্রে খবর, গবাদি পশুর খাবারের দাম বৃদ্ধি ও প্যাকেজিংয়ের মূল্য বেড়ে যাওয়ার জন্য়ই এই দাম বাড়িয়েছে কোম্পানি। স্বাভাবিকভাবেই আমুল দুধের এই দাম বৃদ্ধি (Amul Milk Price) গৃহস্থের রোজকার খরচ বাড়াবে।
কোম্পানির তরফে কী বলা হয়েছে
এই বিষয়ে ইতিমধ্যেই একটি বিবৃতি দিয়েছে কোম্পানি। গুজরাত কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন (GCMMF) জানিয়েছে, তারা “সারা ভারতে ফ্রেস পাউচ মিল্কের দাম ১৪মে থেকে কার্যকরভাবে প্রতি লিটারে ২ টাকা বৃদ্ধি করেছে।”
কেন দুধের দাম বাড়াল আমুল ?
কোম্পানির সূত্রে খবর, দামের এই সাম্প্রতিক বৃদ্ধির পিছনে গবাদি পশুর খাবার ও প্যাকেজিং উপকরণের ক্রমবর্ধমান ব্যয় দায়ী। মার্কেট এক্সপার্টরা বলছেন, সাম্প্রতিক মাসগুলিতে সারা ভারতের দুধ কোম্পানিগুলিতে পরিবহণ ও উৎপাদন খরচ বেড়েই চলছে। যে কারণে দুধের দামের ওপর ক্রমাগত প্রভাব পড়ছে। যার ফলেই এই দাম বৃদ্ধি।
আমুলের কোন কোন ধরনের দুধের দাম বেড়েছে ?
এই মূল্যবৃদ্ধি আমুলের বহুল ব্যবহৃত বেশ কিছু দুধের ক্ষেত্রে প্রযোজ্য হবে
আমুল গোল্ড (Amul Gold)
আমুল তাজা (Amul Taaza)
আমুল কাউ মিল্ক (Amul Cow Milk)
আমুল বাফেলো মিল্ক (Amul Buffalo Milk)
আমুল স্লিম অ্যান্ড ট্রিম (Amul Slim & Trim)
আমুল স্ট্যান্ডার্ড মিল্ক (Amul Standard Milk)
আমুল টি-স্পেশাল (Amul T-Special)
এখন এই দুধের প্যাকেটের দাম কত হবে
আমুল গোল্ডের দাম এখন প্রতি লিটার ৬৮ টাকার পরিবর্তে ৭০ টাকা হবে
আমুল বাফেলো মিল্কের দাম প্রতি লিটার ৭৪ টাকা থেকে বেড়ে ৭৬ টাকা হবে
আমুল কাউ মিল্কের দাম প্রতি লিটার ৫৮ টাকা থেকে বেড়ে ৬০ টাকা হবে
আমুল স্লিম অ্যান্ড ট্রিমের দাম এখন প্রতি লিটার ৫০ টাকার পরিবর্তে ৫২ টাকা হবে
অন্যান্য ধরনের দুধের খুচরা দামও একইভাবে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
নিত্যদিনের বাজেটে পড়বে প্রভাব
একটা বিষয় মাথায় রাখতে হবে, ভারতের অধিকাংশ পরিবারেই দুধ নিত্যপ্রয়োজনীয় খাবার। সেই কারণে বারবার দুধের দাম বৃদ্ধি হলে পরিবারে মাসিক খরচে তার প্রভাব পড়ে। এরফলে প্রভাবিত হবে চা বিক্রেতা, রেস্তোরাঁ, মিষ্টির দোকান, দুগ্ধজাত পণ্য তৈরি করে এমন প্রতিষ্ঠান বা দোকানগুলি।
আরও পড়ুন : পাকা বাড়ি, বাইক আছে ? চাইলেও আয়ুষ্মান ভারতের ৫ লাখের বিমা পাবেন না আপনি ! কেন জানেন ?



Post Comment