১০০ শতাংশ পেট্রোল চাই পাম্পে, এবার ককরোচ জনতা পার্টির পথে E20 জনতা পার্টি, কবে আন্দোলন ?

১০০ শতাংশ পেট্রোল চাই পাম্পে, এবার ককরোচ জনতা পার্টির পথে E20 জনতা পার্টি, কবে আন্দোলন ?

Cockroach Janta Party : নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরই এবার ককরোচ জনতা পার্টির পথে তৈরি হল E20 Janta Party। এবার সরকারের কাছে বাধ্যতামূলকভাবে ইথালন মেশানো পেট্রোলের পরিবর্তে ১০০ শতাংশ পেট্রোলের সুবিধা চাইল দল।

কেন এই দাবি তুলেছে E20 Janta Party
বর্তমানে দেশের পেট্রোল পাম্পগুলিতে বাধ্যতামূলকভাবে E20 পেট্রোল নিতেই হয় বাইক ও গাড়ির চালকদের। সেই ক্ষেত্রে ১০০ শতাংশ পেট্রোল নেওয়ার কোনও সুবিধা দেওয়া হয় না গ্রাহকদের। এবার চালকদের স্বার্থে সেই দাবি তুলছে E20 Janta Party । ককরোচ জনতা পার্টির সাফল্যের পরই এবার সোশ্যাল মিডিয়ায় ঘুরছে এই ভাইরাল পোস্ট।

কারা এই E20 Janta Party

সোশ্য়াল মিডিয়া পোস্ট বলছে, E20 Janta Party আসলে একটি উপভোক্তা সুরক্ষা আন্দোলনের মঞ্চ। ভারতে জ্বালানি নীতি নিয়ে বর্তমানে স্বচ্ছতা নেই। ক্রেতারা চাইলেও ১০০ শতাংশ পেট্রোল কিনতে পারছে না। সেই জায়গায় তাদের ইথানল মিশ্রিত জ্বালানি কিনতে হচ্ছে। তাই ক্রেতাদের নিজের পছন্দ মতো জ্বালানির অধিকার দিতেই এই আন্দোলনের প্রেক্ষাপট তৈরি হয়েছে।

এই আন্দোলনের সলতে পাকাতে মূলত তিনটি দাবি তুলে আনা হচ্ছে। যার মধ্যে প্রথমে রয়েছে, ক্রেতাদের পছন্দ অনুযায়ী জ্বালানি নির্বাচনের ক্ষমতা। দুই জ্বালানি নীতি নিয়ে ক্রেতাদের মধ্যে বিশ্বাসযোগ্যতা অর্জন করতেই হবে সরকারকে। যার অর্থ ইথানল মেশানো জ্বালানিতে কিছু মেশানো যাবে না। তৃতীয় অবশ্যই ক্রেতাকে স্বচ্ছতার সঙ্গে প্রোডাক্টের বিষয়ে জানাতে হবে।

কী কী দাবি রয়েছে  E20 Janta Party-র   

ই-২০ পেট্রোল বা ইথানল মেশানো পেট্রোল তুলে দিতে বলছে না E20 Janta Party । তাদের দাবি, ই-২০ পেট্রোলের পাশাপাশি যেন ১০০ শতাংশ পেট্রোলও দেওয়ার বিকল্প দেয় সরকার। সবাই ইথামল মেশানো পেট্রোল নিতে নাও চাইতে পারে। পার্টির মতে, তারা কোনও জ্বালানিতে ভর্তুকি চাইছে না। এমনকী পেট্রোল, ডিজেলেও ফ্রিতে চাইছে না তারা। তদের দাবি, ক্রেতা যেন পেট্রোল পাম্পে ১০০ শতাংশ পেট্রোল কিনতে পারে।

আরও পড়ুন : ২ বার পদত্যাগ করতে চেয়েছিলেন ধর্মেন্দ্র, আটকায় সরকার, শেষে কী কারণে ইস্তফা গ্রহণ ? সামনে এল সত্য

 

Previous post

গোয়া থেকে গ্রেফতার ‘ডিজিটাল অ্যারেস্ট’ প্রতারণা চক্রের মূল চক্রী, বড় সাফল্য সাইবার পুলিশের

Next post

South Bengal Weather Update: রেডি রাখুন ছাতা-রেইনকোট! বঙ্গোপসাগরের নিম্নচাপ ঢুকল দক্ষিণবঙ্গে, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিতে কাঁপবে এইসব জেলা

Post Comment

You May Have Missed