গোয়া থেকে গ্রেফতার ‘ডিজিটাল অ্যারেস্ট’ প্রতারণা চক্রের মূল চক্রী, বড় সাফল্য সাইবার পুলিশের

গোয়া থেকে গ্রেফতার ‘ডিজিটাল অ্যারেস্ট’ প্রতারণা চক্রের মূল চক্রী, বড় সাফল্য সাইবার পুলিশের

Last Updated:

আন্তঃরাজ্য ‘ডিজিটাল অ্যারেস্ট’ প্রতারণা চক্রের অন্যতম মূল অভিযুক্ত অমন সিংকে গোয়া থেকে গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গ সাইবার ক্রাইম উইং। দেশের বিভিন্ন রাজ্যে একাধিক সাইবার প্রতারণা মামলায় তাঁকে খোঁজা হচ্ছিল।

বড় সাফল্য সাইবার পুলিশের
বড় সাফল্য সাইবার পুলিশের

কলকাতা: আন্তঃরাজ্য ‘ডিজিটাল অ্যারেস্ট’ প্রতারণা চক্রের বিরুদ্ধে বড় সাফল্য পেল পশ্চিমবঙ্গ সাইবার ক্রাইম উইং। দীর্ঘদিনের তল্লাশির পর চক্রের অন্যতম মূল অভিযুক্ত অমন সিং-কে গোয়া থেকে গ্রেফতার করেছে তদন্তকারী দল। অভিযুক্তকে ট্রানজিট রিমান্ডে পশ্চিমবঙ্গে আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

তদন্তকারীদের দাবি, এর আগে এই প্রতারণা চক্রের একাধিক সদস্যকে গ্রেফতার করা হয়েছিল। ধৃতদের জিজ্ঞাসাবাদ এবং ডিজিটাল তথ্যপ্রমাণ বিশ্লেষণ করে অমন সিংয়ের নাম চক্রের অন্যতম প্রধান পরিচালনাকারী হিসেবে উঠে আসে। এরপরই তাঁর খোঁজে বিভিন্ন রাজ্যে তল্লাশি চালানো হয় এবং শেষ পর্যন্ত গোয়া থেকে তাঁকে গ্রেফতার করা সম্ভব হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অমন সিং শুধু পশ্চিমবঙ্গেই নয়, মুম্বই পুলিশের তদন্তাধীন একাধিক ‘ডিজিটাল অ্যারেস্ট’ প্রতারণা মামলারও অন্যতম অভিযুক্ত। এমনই একটি মামলায় তাঁর জামিনের আবেদন ইতিমধ্যেই বোম্বে হাইকোর্ট খারিজ করেছে।

এছাড়াও, কলকাতায় দায়ের হওয়া একটি যৌন অপরাধের মামলাতেও তাঁর নাম রয়েছে। ওই মামলার পর থেকেই তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন এবং বিভিন্ন রাজ্যে পরিচয় গোপন করে ঘোরাফেরা করছিলেন বলে তদন্তকারীদের দাবি।

পুলিশের দাবি, দেশের বিভিন্ন রাজ্যে দায়ের হওয়া একাধিক ‘ডিজিটাল অ্যারেস্ট’ প্রতারণা মামলায় অমন সিংকে খোঁজা হচ্ছিল। তাঁকে জিজ্ঞাসাবাদ করে এই প্রতারণা চক্রের আর কারা জড়িত, কীভাবে সারা দেশে নেটওয়ার্ক পরিচালিত হত এবং প্রতারণার অর্থ কোথায় পাচার করা হয়েছে, সে বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। পশ্চিমবঙ্গ সাইবার ক্রাইম উইং জানিয়েছে, এই চক্রের সঙ্গে যুক্ত অন্য অভিযুক্তদের খোঁজেও অভিযান অব্যাহত রয়েছে।

বাংলা খবর/ খবর/কলকাতা/

গোয়া থেকে গ্রেফতার ‘ডিজিটাল অ্যারেস্ট’ প্রতারণা চক্রের মূল চক্রী, বড় সাফল্য সাইবার পুলিশের

Previous post

PMFME Scheme: এই সরকারি প্রকল্পে মিলবে লক্ষ লক্ষ টাকা আর্থিক সহায়তা ! কারা পাবেন এই সুবিধা, কীভাবে কোথায় করবেন আবেদন ? জেনে নিন

Next post

১০০ শতাংশ পেট্রোল চাই পাম্পে, এবার ককরোচ জনতা পার্টির পথে E20 জনতা পার্টি, কবে আন্দোলন ?

Post Comment

You May Have Missed