১০০০ ভিউ হলেই মিলবে ৬০ টাকা, চিনের বিলিবিলি কি ইউটিউবের বিকল্প হয়ে উঠবে?
নয়াদিল্লি: প্রযুক্তির দুনিয়ায় তাবড় দেশকে টেক্কা দিচ্ছে চিন। এবার YouTube (ইউটিউব)-কে টেক্কা দিতে প্রস্তুত তারা। ইউটিউবের বিকল্প হিসেবে বাজারে হাজির চিনের Bilibili (বিলিবিলি). ইউটিউবের মতো তাতেও রোজগারের সুযোগ থাকছে, তবে ইউটিউবের চেয়ে অনেকটাই বেশি। আর তাতেই সাড়া পড়ে গিয়েছে। ক্রিয়েটররা কি তাহলে ইউটিউব ছেড়ে বিলিবিলির দিকে ঝুঁকবেন? সময়ই কথা বলবে। (Bilibili Video Platform)
চিনের বৃহত্তম ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম বিলিবিলি। এবার বিলিবিলিকে বাইরের দেশেও পৌঁছে দিতে উদ্যোগী চিন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ইউটিউবের চেয়ে অনেক বেশি টাকা অফার করছে বিলিবিলি। প্রতি ১০০০ ভিউ এলে মিলবে ০.৭০ ডলার, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৬০ টাকা। সংস্থার তরফে এখনও পর্যন্ত বিশদে খোলসা করা হয়নি কিছু। (YouTube vs Bilibili)
আরও পড়ুন: গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় গায়ক, জিম থেকে বেরোতেই হামলা, রাজনীতিতে আসার কথা ছিল
চিনের Global Times জানিয়েছে, বিলিবিলির আন্তর্জাতিক সংস্করণ অনেক উন্নত। পরিচয়পত্র দিয়ে যাচাইপ্রক্রিয়া বাধ্যতামূলক নয় সেখানে। পাশাপাশি, আন্তর্জাতিক গ্রাহকদের কথা মাথায় রেখে বাড়তি অনেক কিছু থাকছে। ক্রিয়েটরদের মধ্যে ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে বিলিবিলি। স্পেনীয় ভাষার অ্যাকাউন্ট El Dui থেকে লেখা হয়, ‘YouTube উচ্ছিষ্টটুকু দেয় শুধু। বিলিবিলি প্রতি ১০০০ ভিউে ০.৭০ ডলার দিচ্ছে। ইতিমধ্যেই তাদের মাসিক ইউজার সংখ্যা বেড়ে হয়েছে ৩৭ কোটি’।
পৃথিবীর সব প্রান্ত থেকে ক্রিয়েটর এবং ইনফ্লুয়েন্সারদের আকৃষ্ট করতে বিলিবিলির তরফে মোটা টাকা রোজগারের সুযোগ দেওয়া হচ্ছে বলেও দাবি Ei Dui-এর। বলা হয়, “২০১২ সালের YouTube টোকা দিচ্ছে দরজায়। এবার আসছে চিন থেকে।” অর্থাৎ ভালই সাড়া পাচ্ছে বিলিবিলি।
তবে বিশেষজ্ঞদের মতে, শুধুমাত্র রোজগারের সুযোগই নয়, ক্রিয়েটরদের জন্য আরও বেশি কিছু আনছে বিলিবিলি। বিলিবিলির মাধ্যনে ইউটিউবের বাইরে আরও বেশি মানুষের কাছে পৌঁছে যাওয়া যেতে পারে।
২০০৯ সালে প্রথম আত্মপ্রকাশ করে বিলিবিলি। ইউটিউবের বিকল্প হিসেবে চিনে বিপুল জনপ্রিয়তাও অর্জন করেছে। বর্তমানে প্রতিমাসে তাদের অ্যাক্টিভ ইউজারের সংখ্যা ৩৫ কোটি। পৃথিবীর অন্যতম ‘মোস্ট ভিজ়িটেড’ ওয়েবসাইট সেটি। একাধিক নামী অন্তর্জাতিক ক্রিয়েটর সেখানে রয়েছেন। ইউটিউব তারকা MrBeast সেখানে ভিডিও পোস্ট করে আসছেন ২০২৪ সাল থেকে। বিলিবিলিতে তাঁর ফলোয়ার রয়েছে ৮৮ লক্ষ। বিলিবিলি শুধুমাত্র রোজগারের সুযোগই করে দেয় না, তার মাধ্যমে বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাওয়ার সুযোগ রয়েছে। তবে ইউটিউবের চেয়ে বেশি রোজগার হবে কি না, তা সময়ই বলবে।
Post Comment