সোমবার UCC বিল পেশ করবে বিজেপি..কিন্তু শক্তি পরীক্ষা দেবে তৃণমূল? বিধানসভায় আসল বিরোধী কোন পক্ষ, হবে ‘প্রথম লড়াই’

সোমবার UCC বিল পেশ করবে বিজেপি..কিন্তু শক্তি পরীক্ষা দেবে তৃণমূল? বিধানসভায় আসল বিরোধী কোন পক্ষ, হবে ‘প্রথম লড়াই’

Last Updated:

UCC Bill on Assembly: এদিন সাংবাদিকদের সামনে তৃণমূলের ২১ শের কলহ নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সুকান্ত মজুমদার বলেন, ‘‘২১ জুলাই অ্যাকচুয়ালি ছিল কংগ্রেসের৷ কংগ্রেসের কাছ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে চুরি করে নেন৷ নিয়ে তৃণমূল কংগ্রেসের ২১ শে জুলাই করে ফেলেন৷’’

সোমবার পেশ হচ্ছে অভিন্ন দেওয়ানি বিধি বিল
সোমবার পেশ হচ্ছে অভিন্ন দেওয়ানি বিধি বিল

কলকাতা: সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় পেশ হতে চলেছে বিজেপি সরকারের প্রস্তাবিত ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি)। বিল বিজেপি সরকারের তরফে বিধানসভায় আনা হলেও এর মাধ্যমে কার্যত অগ্নি পরীক্ষা দিতে চলেছে তৃণমূলের দুই গোষ্ঠী৷ দুই পক্ষের তরফেই যদিও বিলটির বিরোধিতা করার কথা ঘোষণা করা হয়েছে, তবুও বিধানসভায় এই বিতর্ক দলের অভ্যন্তরীণ ক্ষমতার লড়াইকে আরও স্পষ্ট করে তুলবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। সূত্রের খবর, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের বর্তমান বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন দুই গোষ্ঠীই বিলটির বিরোধিতায় আলাদা কৌশল ও পৃথক বক্তা প্রস্তুত করছে।

পিটিআই সূত্রের খবর, দুই শিবিরই নিজেদের স্বতন্ত্র রাজনৈতিক অবস্থান তুলে ধরার প্রস্তুতি নিচ্ছে। ফলে বিধানসভার এই আলোচনা শুধুমাত্র বিজেপি ও বিরোধীদের মধ্যে রাজনৈতিক সংঘর্ষে সীমাবদ্ধ থাকবে না; বরং নির্বাচনে দলের পরাজয়ের পরে তৃণমূলের রাজনৈতিক উত্তরাধিকার কার হাতে থাকবে, সেই প্রশ্নেও এটি একটি গুরুত্বপূর্ণ লড়াইয়ে পরিণত হবে।

ইউসিসি কী?

রাজ্যে টানা ১৫ বছরের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় আসা বিজেপি সরকার তাদের অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে ইউসিসি বিলটি বিধানসভায় আনতে চলেছে। প্রস্তাবিত এই আইনের উদ্দেশ্য হল বিবাহ, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার এবং দত্তক গ্রহণের ক্ষেত্রে ধর্মভিত্তিক ব্যক্তিগত আইনগুলির পরিবর্তে সকল নাগরিকের জন্য একটি অভিন্ন আইনি কাঠামো চালু করা।

শুক্রবার দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর অনুগামীদের বিধানসভার ভিতরে ও বাইরে জোরালভাবে এই বিলের বিরোধিতা করার নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। তাঁর মতে, এই বিল সংবিধানের মূল মূল্যবোধ, সামাজিক ঐকমত্য এবং ভারতের বহুত্ববাদী চরিত্রকে গুরুতর প্রশ্নের মুখে ফেলে দেবে।

তৃণমূলের দুই গোষ্ঠীর জন্য বড় পরীক্ষা

অন্যদিকে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীও পর্যাপ্ত আলোচনা ছাড়াই সরকার বিলটি আনছে বলে অভিযোগ তুলেছে। সম্প্রতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেছেন, “ইউসিসির মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়ে ব্যাপক আলোচনা ও সর্বস্তরের সঙ্গে পরামর্শ করা প্রয়োজন।”

বাংলা খবর/ খবর/কলকাতা/

সোমবার UCC বিল পেশ করবে বিজেপি..কিন্তু শক্তি পরীক্ষা দেবে তৃণমূল? বিধানসভায় আসল বিরোধী কোন পক্ষ, হবে ‘প্রথম লড়াই’

Post Comment

You May Have Missed