সাধুর বেশে গ্রেফতার অনুপ্রবেশকারী বাংলাদেশি! ১৫ বছর ধরে বাংলায় করছিলেন বাস, অবশেষে পুলিশের জালে

Last Updated:

Bangladeshi infiltrator arrested: কোচবিহারের তুফানগঞ্জ -২ ব্লকের ভানুকুমারী থেকে সাধুর বেশে থাকা এক বাংলাদেশিকে গ্রেপ্তার করলো পুলিশ। ১৫ বছর আগে উত্তর ২৪ পরগনা সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিল ওই ব্যক্তি।

সাধুর বেশে গ্রেফতার অনুপ্রবেশকারী বাংলাদেশি!
সাধুর বেশে গ্রেফতার অনুপ্রবেশকারী বাংলাদেশি!

শুভঙ্কর সাহা, তুফানগঞ্জ: পরনে গেরুয়া বসন, কপালে সিঁদুরের ফোঁটা, দেখে বোঝা দায় সাধু না অন্য কেউ। কিন্তু আদতে একজন ভন্ড। বেআইনিভাবে বর্ডার টপকে এদেশে বাস করছিলেন ওই ব্যক্তি। খবর পেয়ে কোচবিহারের তুফানগঞ্জ -২ ব্লকের ভানুকুমারী থেকে সাধুর বেশে থাকা এক বাংলাদেশিকে গ্রেফতার করে পুলিশ। স্বাভাবিকভাবেই এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলেকায়।

জানা গিয়েছে, ভানুকুমারীর ভোলানাথ মোড়ের একটি চায়ের দোকানে সাধুর বেশে বসেছিলেন ওই ব্যক্তি। এলাকায় অপরিচিত মুখ দেখে প্রথমে সন্দেহ হয় দোকানদার ও স্থানীয় বাসিন্দাদের। এরপর তাঁকে পরিচয় সম্পর্কে জিজ্ঞাসাবাদ শুরু করেন তাঁরা। বাসিন্দাদের দাবি, কথাবার্তায় একাধিক অসঙ্গতি ধরা পড়ায় সন্দেহ আরও জোরালো হয়।

এরপর তাঁকে স্থানীয়রা আটক করে বক্সিরহাট থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ওই ব্যক্তিকে। জানা গিয়েছে ওই ব্যাক্তির নামে আব্দুল খায়ের চৌধুরী। ১৫ বছর আগে উত্তর ২৪ পরগনা সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে। বিভিন্ন জায়গা থেকে তুকতাক করে আসছিল। তাকে রবিবার আদালতে তোলা হলে পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

প্রসঙ্গত, রাজ্যের নতুন সরকার কড়াকড়ি ব্যবস্থা নেওয়ার পর একাধিক জায়গা থেকে বাংলাদেশি গ্রেফতারের খবর সামনে এসেছে। দিন কয়েক আগে আমাদের পড়শী রাজ্যে অসমের গুয়াহাটি বিশেষ পুলিশি অভিযানে মোট ১৭ জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছিল। দুটি আলাদা অভিযানে এই অনুপ্রবেশকারীদের গ্রেফতার করা হয়।

Previous post

মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ

Next post

Retiring at 45: অখণ্ড অবসর! ৪৫-এ কর্মবসরের ইচ্ছা, চাকরি ছাড়ার আগে কী কী করলে ৩০ থেকে ৪০ বছর চলতে পারবেন, হিসেব নিকেশ সেরে নিন

Post Comment

You May Have Missed