সাতসকালে মা ফ্লাইওভারে দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ ২ গাড়ির, জখম ৩ জন

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : শনিবার সকালে মা ফ্লাইওভারে দুর্ঘটনা ঘটেছে বলে খবর। নিয়ন্ত্রণ হারিয়ে মা ফ্লাইওভারে ২টি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়েছে এবং এই দুর্ঘটনায় জখম হয়েছেন ৩ জন। জানা গিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে একটি লেন ভেঙে একটা গাড়ি ঢুকে পড়ে পাশের লেনে। নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার টপকে লেন বদলে অন্য গাড়িতে ধাক্কা মারে ওই প্রথম গাড়িটি। তপসিয়ার কাছে মা ফ্লাইওভারে শনিবার সকাল ৮টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। এই দুর্ঘটনায় আহত ৩ জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। কেন নিয়ন্ত্রণহারালো ঘাতক গাড়িটি, স্বাভাবিকের থেকে কতটা বেশি ছিল গাড়ির গতি সব সম্ভাবনাই খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে পুলিশ তরফে। শুরু হয়েছে তদন্ত। 

পরিবারকে না জানিয়ে লন্ডন থেকে ফিরে এসেছিলেন MBA পড়ুয়া, বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার হল তরুণীর দেহ 

তপসিয়ায় মা ফ্লাইওভারে দুর্ঘটনা। দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন ৩জন। স্থানীয়দের দাবি, আজ সকাল প্রায় আটটা নাগাদ এই ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টোদিকের লেনে চলে যায় একটি থার গাড়ি। সেই সময় উল্টোদিক থেকে আসছিল আরেকটি চারচাকা গাড়ি। এরপরই দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহত হন তিনজন। বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাঁরা। পুলিশ সূত্রে দাবি, পার্ক স্ট্রিটের হোটেলে পার্টি করে নেশাগ্রস্ত অবস্থায় ফিরছিলেন থার গাড়িতে থাকা চালক ও আরোহী। সেখান থেকে ফেরার পথেই এই দুর্ঘটনা ঘটে। 

জানা গিয়েছে, গুরুতর ভাবে জখম হয়েছেন ৩ জন। একটি প্রাইভেট গাড়িতে ২ জন সওয়ার ছিলেন। গতকাল রাতে তাঁরা পার্কস্ট্রিটে গিয়েছিলেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে এবং সেখানে তাঁরা পার্টিতে মদ্যপান করেন বলেও খবর। পুলিশ আরও জানিয়েছে যে, ওই প্রাইভেট গাড়িতে ২ জন ছিলেন মদ্যপ, নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। সেই অবস্থাতেই মা উড়ালপুল দিয়ে গাড়ি চালিয়ে আসছিলেন তাঁরা। এই ঘাতক গাড়ির চালক পলাতক। তাঁর সঙ্গে যে ব্যক্তি ছিলেন ওই গাড়িতে তিনিও নেশাগ্রস্ত অবস্থাতেই ছিলেন। ২ জনেই নেশাগ্রস্ত হয়ে গাড়িতে উঠেছিলেন বলে প্রাথমিক তদন্তের পর অনুমান পুলিশের। ঘাতক গাড়িটির গতিবেগ এতটাই বেশি ছিল যে মা উড়ালপুলের উপর ডিভাইডারে ধাক্কা মেরে সটান উল্টোদিকের লেনে ঢুকে যায় ওই প্রাইভেট গাড়িটি। আর ওই লেন দিয়ে যে গাড়ি আসছিল সেখানে সজোরে ধাক্কা মারে সামনের দিক থেকে। দু’টি গাড়িই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। আর এই দুর্ঘটনায় ৩ জন গুরুতর ভাবে আহত হয়েছেন। হাসপাতালে চিকিৎসা চলছে আহতদের। 

Previous post

রিলায়েন্স রিটেলের দ্বিতীয় ত্রৈমাসিকে কর-পরবর্তী মুনাফা (PAT) ২৪.৫% কমে ২,৬১৯ কোটি টাকায় দাঁড়িয়েছে, রাজস্ব বেড়েছে ৬.৪%

Next post

‘ছোট ভাই মনে করে…’, প্রকাশ্যে ক্ষমা চাইলেন অভিজিৎ দীপকে ; কার কাছে ?

Post Comment

You May Have Missed