১ নভেম্বর থেকে বাড়ছে দুধের দাম, লিটার পিছু ৮ টাকা মূল্য বৃদ্ধি

Milk Price Hike In Karnataka : নভেম্বরের শুরুতেই আসতে চলেছে বড় ধাক্কা ! এবার দুধের মূল্য় বৃদ্ধি ঘোষণা করল এই রাজ্যের সরকার। ১ তারিখ থেকে লিটার পিছু ৮ টাকা বাড়বে দুধের দাম। মন্ত্রিসভায় এই বিষয়ে অনুমোদন দিয়েছে সরকার। এবার থেকে এক লিটার দুধের দাম হবে ৬০ টাকা। 

কোন রাজ্যে হয়েছে এই ঘোষণা
সম্প্রতি কংগ্রেসশাসিত কর্ণাটক সরকার নিয়েছে এই সিদ্ধান্ত। এরফলে নন্দিনী শুভম দুধের দামে এই বৃদ্ধি হবে। আগে এক লিটার এই দুধের দাম ছিল ৫২ টাকা। এবার ৮ টাকা বেড়ে যা হবে ৬০ টাকা। যদিও এই দুধের দাম বৃদ্ধির ফলেও অন্যান্য রাজ্যের তুলনায় কর্ণাটকে দুধের দাম অনেক কম রয়েছে। অন্য ১০টি রাজ্যের এক লিটার দুধের দামের গড় ৬২টাকা ৮০ পয়সা।

নন্দিনীর ‘শুভম’ দুধের দাম এই রাজ্যগুলির মধ্যে সাতটির তুলনায় কম। হিসেব বলছে, এই দুধের দাম বিহার ও গোয়ার সমান। কেবল তামিলনাড়ুর চেয়ে বেশি। এই দাম বৃদ্ধির মোট ৮ টাকার মধ্যে সরাসরি কৃষকদের কাছে যাবে ৭ টাকা। বাকি এক টাকা যাবে দুগ্ধ সমবায় সমিতিগুলির কাছে। 

কোন-কোন প্যাকেটের দাম বাড়ল ?
নন্দিনীর সব ধরনের দুধের দামই ৮ টাকা করে বাড়ানো হয়েছে। সেই ক্ষেত্রে টোনড মিল্ক ৪৬ টাকা থেকে ৫৪ টাকা করা হয়েছে। হোমোজিনাইজড দুধের দাম ৪৭ থেকে ৫৫ টাকা করা হয়েছে। অন্যদিকে, হোমোজেনাইজড গরুর দুধের দাম হবে ৫৮ টাকা, যা আগে ছিল ৫০ টাকা।

একটা বিষয় এই ক্ষেত্রে মাথায় রাখতে হবে। পশ্চিম এশিয়ায় চলমান উত্তেজনা সমগ্র বিশ্বের উপর একটা খারাপ প্রভাব ফেলেছে। শুরু হয়েছে গ্যাস-এর সঙ্কট দিয়ে। তারপর একে একে প্রভাব ফেলতে শুরু করল পেট্রোল, ডিজেল বা বিদ্যুতের বিলের উপর। কিন্তু বর্তমানে যা পরিস্থিতি তাতে মুদ্রাস্ফীতির প্রভাব শুধু এই সমস্ত জিনিসের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না।

কারণ দিন দিন কাঁচা মালের দামের বৃদ্ধির ফলে বিশ্বব্যাপী খাদ্য সরবরাহ যদি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়, তবে তা সরাসরি আমাদের রান্নাঘর এবং মাসিক বাজেটের ওপর বড় প্রভাব ফেলবে। বিদেশমন্ত্রী জয়শঙ্কর সম্প্রতি যুদ্ধ, আবহাওয়া এবং সার সরবরাহের সীমাবদ্ধতার মতো কারণ উল্লেখ করে আগামী মাসগুলোতে একটি বড় খাদ্য সঙ্কট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর এই মন্তব্যের পর চিন্তায় পড়েছেন সাধারণ মানুষ।  

 

আরও পড়ুন : LIC নিয়ে এল হেলথ শিল্ড প্ল্যান, স্বাস্থ্যবিমার থেকে আলাদা ? কী সুবিধা পাবেন আপনি ?

 

 

Previous post

LPG Booking: আর দিতে হবে না অ্যাড্রেস প্রুফ, থাকবে না বুকিংয়ের ঝামেলা ! এই রান্নার গ্যাসের জন্য এবার ঝঞ্ঝাটমুক্ত আপনি

Next post

LIC: দশম শ্রেণী পাস ? মাসে মোটা টাকা আয় করার দুর্দান্ত সুযোগ দিচ্ছে এলআইসি

Post Comment

You May Have Missed