সরকারি, বেসরকারি সম্পত্তি ভাঙচুর ঠেকাতে ‘পাসা-র’ চাল রাজ্যের! কড়া আইন আনছে রাজ্য
Last Updated:
বিক্ষোভের সময় সরকারি বা বেসরকারি সম্পত্তি ভাঙচুর ঠেকাতে নয়া আইন চালু করার উদ্যোগ নিয়েছে সরকার। বিধানসভায় আনা হবে নয়া বিল। বিলের নাম হতে পারে “West Bengal Public Safety Control and Anti Social Activities bill”।
ভাঙচুর-বিক্ষোভ ঠেকাতে নয়া আইন চালু করার উদ্যোগ নিয়েছে সরকার। বিধানসভায় পেশ হতে চলেছে নয়া বিল। নয়া বিলের নাম হওয়ার সম্ভাবনা “West Bengal Public Safety Control and Anti Social Activities bill”।
এই বিলের মাধ্যমে সমাজবিরোধী কার্যকলাপ, সংগঠিত অপরাধ, জন নিরাপত্তা বিঘ্নকারী কর্মকাণ্ড নিয়ন্ত্রণের জন্য কঠোর আইন আনা হতে পারে। এই বিলের লক্ষ্য হবে শুধুমাত্র জনশৃংখলা নয়, জন নিরাপত্তার নামে সমাজ বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে আরও বিস্তারিত ব্যবস্থা নেওয়া।
সূত্রের খবর, এই বিলের মাধ্যমে প্রশাসন ও পুলিশকে ক্ষমতা ১৯৭২ সালের আইনের তুলনায় আরও বেশি ক্ষমতা দেওয়া হতে পারে। বিলে প্রিভেনটিভ ডিটেনশন (preventive detention ) নিয়ে নয়া আইন প্রণয়নের সম্ভাবনা রয়েছে। এই বিলে অপরাধের সংজ্ঞা আরও বিস্তৃত হওয়ার সম্ভাবনা। বিভিন্ন ধরনের সমাজ বিরোধী কার্যকলাপ অন্তর্ভুক্ত হতে পারে নির্দিষ্ট ভাবে এই বিলে। পুলিশকে আরও প্রতিরোধমূলক এবং আগাম হস্তক্ষেপে ক্ষমতা দেওয়ার প্রস্তাব থাকতে পারে।
এই বিলে চোরাই সম্পত্তি এবং সংগঠিত অপরাধের ক্ষেত্রে আরও বিস্তৃত কাঠামো আনার সম্ভাবনা রয়েছে। অতীতের “West Bengal Maintenance of Public Order Act, 1972” এই বিল এর থেকেও আরও বিস্তৃত ক্ষমতা দেওয়া হতে পারে নয়া বিলে, এমনই সম্ভাবনা রয়েছে।
যদি কেউ সরকারি সম্পত্তি বা বেসরকারি সম্পত্তি ভাঙচুর করে তাহলে অভিযুক্ত অপরাধীর সম্পত্তি বিক্রি করে তার থেকে ক্ষতিপূরণ নেওয়া হবে বলে প্রস্তাব থাকতে পারে বিলে। কোন অশান্তির পিছনে কেউ প্ররোচনা দিয়ে থাকলে তাকেও সমান শাস্তি দেওয়ার প্রস্তাব থাকতে পারে। ইতিমধ্যেই এই বিল তৈরীর প্রস্তুতি চলছে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরে।
সোমবার বিধানসভায় মন্ত্রিসভার বৈঠকে এই বিল পেশ করা হতে পারে বলেই সূত্রের খবর। নয়া বিলের পাশাপাশি পুরনো আইনেও সংশোধন আনছে রাজ্য সরকার। ২০২৩ সালের পর “West Bengal Maintenance of Public Order Act, 1972” তে সংশোধনী আনার সম্ভাবনা রয়েছে রাজ্যের তরফে। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই বিল সংশোধনী এনে প্রস্তাব আকারে দেওয়া হতে পারে বলেই সূত্রের খবর।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal




Post Comment