সম্পর্ক-বিবাহ নিয়ে চূড়ান্ত কটাক্ষের মুখে তারকা জুটি! তার মধ্যেই স্ত্রীকে দেখে স্বামী বললেন..
কলকাতা: সদ্য় তাঁদের সম্পর্ক নিয়ে অনেক জলঘোলা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত কটাক্ষের শিকার হয়েছেন এই জুটি। সোশ্যাল মিডিয়ায় সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে, বিস্তারিত একটি পোস্টও করেছেন নায়িকা রশ্মিকা মন্দানা (Rashmika Mandhana)। জানিয়েছেন, বাহ্যিক দুনিয়া তাঁকে আর বিজয় দেবরাকোণ্ডা (Vijay Deverakonda)-কে নিয়ে যাই মনে করুন না কেন.. বিভিন্ন পরিস্থিতিতে তাঁরা একে অপরকেই পছন্দ করবেন। আর এবার, রশ্মিকা মন্দানার আগামী ছবি ‘মাইসা’-র প্রথম গান প্রকাশ্যে আসতেই, সোশ্যাল মিডিয়ায় স্ত্রীকে প্রশংসায় ভরালেন বিজয়। এই সিনেমার শ্যুটিংয়ের সময় যে কঠোর পরিশ্রম করেছেন রশ্মিকা, সেই কথাও তুলে ধরেছেন দক্ষিণী অভিনেতা।
নতুন গানের ঝলক প্রকাশ্যে আসতেই, রশ্মিকাকে প্রশংসায় ভরালেন বিজয়
সোশ্যাল মিডিয়ায় রশ্মিকার নতুন সিনেমা, ‘মাইসা’-র গানের যে দৃশ্য প্রকাশ্যে এসেছে, তাতে রক্তাক্ত মুখে, ত্রিশূল নিয়ে নাচ করতে দেখা গিয়েছে রশ্মিকাকে। মাত্র কয়েক ঝলকেই রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন রশ্মিকা। আর স্ত্রীয়ের এই ভিডিও নিয়েই এবার সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছেন বিজয়। তিনি লিখেছেন, ‘এই ছবিটার জন্য নিজেকে উজাড় করে দিয়েছো তুমি, শ্যুটিংয়ের সময়ে চোট পর্যন্ত পেয়েছিলে। আমার বিশ্বাস, ‘মাইসা’ তোমার জীবনের সেরা কাজগুলির মধ্যে অন্যতম হয়ে থাকবে। ছবিটি বড়পর্দায় দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না।’ অনেকেই বিজয়ের এই প্রাণখোলা মন্তব্যের প্রশংসা করেছেন। কিন্তু অনেকেই মনে করছেন, নিজের ভাবমূর্তি স্বচ্ছ করার কারণেই সোশ্যাল মিডিয়ায় এভাবে রশ্মিকার খোলাখুলি প্রশংসা করেছেন বিজয়। প্রসঙ্গত ২৭ নভেম্বর মুক্তি পাবে এই ছবিটি।
সদ্যই বিজয়কে নিয়ে একটি লম্বা পোস্ট করেছিলেন রশ্মিকা। সেখানে তিনি জানিয়েছিলেন, কীভাবে জীবনের কঠিন সময়গুলিতে তিনি পাশে পেয়েছেন বিজয়কে। রশ্মিকা জানিয়েছেন, সেই সময়ে তাঁকে আগলে রেখেছিলেন বিজয়। সবসময় স্ত্রীকে সব সাহায্য করেছেন বিজয়। এখানেই শেষ নয়, রশ্মিকা জানিয়েছেন, বিজয় এতটাই সংবেদনশীল যে, ঋতুকালীন সময়েও রশ্মিকার যথেষ্ট যত্ন নেন তিনি। রশ্মিকাকে গরম সেঁক দেওয়ার ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত দিকেই বিশেষ নজর রাখেন বিজয়। বিজয়কে বিয়ে করার সিদ্ধান্ত তিনি খুব ভাবনাচিন্তা করেই নিয়েছিলেন আর এটা তাঁর জীবনের অন্যতম সঠিক সিদ্ধান্ত। বহুরকম পরিস্থিতি কাটিয়ে ওঠার পরেও, একে অপরকেই বেছে নিয়েছেন বিজয় আর রশ্মিকা।
Bigg Boss Bangla | বিগ বস বাংলায় দাদার দরবার থেকে এবিপি আনন্দে এক্সক্লুসিভ সৌরভ গঙ্গোপাধ্যায়
Post Comment