সৃজলার সঙ্গে বিদেশ সফরের আবদার জিতুর, সবসময় পাশাপাশি ২জন.. বিগ বসের বাড়িতে নতুন সমীকরণ

কলকাতা: বিগ বস বাংলার (Big Boss Bangla) বাড়িতে নতুন সমীকরণ জিতু কমল (Jeetu Kamal) এবং সৃজলা গুহ (Srijla Guha)-র। একটা সময়ে দুর্নিবার সাহার (Durnibar Saha)-র সঙ্গে তার সম্পর্ক নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল। বাড়ির সদস্য থেকে শুরু করে, সোশ্যাল মিডিয়াতেও অনেকে প্রশ্ন তুলেছিলেন দুর্নিবার এবং সৃজলার সম্পর্ক নিয়ে। এমনকি বাড়িতে ওয়াইল্ড কার্ডে ঢুকে রণিতা দাস (Ranieeta Dash) বলেছিলেন যে, দুর্নিবার এবং সৃজলার সম্পর্ককে দর্শকেরা খুব একটা ভাল চোখে দেখছেন না। এই প্রসঙ্গে ‘দাদার দরবার’-এ কথাও বলেছেন স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। তবে এবার আর দুর্নিবার নয়, সৃজলার আর জিতুর সমীকরণ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে ঘরের ভিতরে এবং বাইরেও। 

জিতু আর সৃজলার সমীকরণ

বিগ বসের ঘরে জিতু আর সৃজলাকে হামেশাই দেখা যায় একান্তে গল্প করতে। সৃজলার বলা কথা, ‘কাকে ভালবেসে ফেললে জিতু, কেন ভালবেসে ফেললে…’, এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। অন্যদিকে সদ্যই সৃজলা আর জিতুর মধ্যে একসঙ্গে ঘুরতে যাওয়ার কথোপকথন নিয়েও চর্চা হয়েছে। সৃজলা আর জিতু যখন একান্তে কথা বলছিলেন, তাঁদের কথায় উঠে আসে জন্মদিনে সৃজলার ঘুরতে যাওয়ার প্রসঙ্গ। সৃজলা জানান, জন্মদিনে তিনি বোনের সঙ্গে ভিয়েতনাম ঘুরতে যাবেন, এমনই তাঁর পরিকল্পনা। জিতু জানতে চান, তাঁদের টিকিট কাটা হয়ে গিয়েছে কি না? এরপরেই সৃজলা আর তাঁর তাঁর বোনের সঙ্গে ঘুরতে যাওয়ার আবদার করেন জিতু। জানান, তিনি সৃজলার বোনকেও মানিয়ে নেওয়ার আশ্বাস দেন। তবে সৃজলা জিতুকে স্পষ্টভাবে উত্তর দেন না, তিনি অবাক হয়ে যান যে, জিতু কি ব্যক্তি-মানুষ এতটাই একগুঁয়ে? এতে জিতু জানান, তিনি এমনই। 

বর্তমানে বিগ বসের বাড়ি চালানোর সুযোগ পেয়েছেন, জিতু, সৃজলা এবং সৌরভ দাস। জিতু আর সৃজলাকে দেখা যায়, কফি নিয়ে পরিকল্পনা করতে। এমনকি জিতু আর সৃজলা এটাও পরিকল্পনা করেন যে, সৌরভ বাড়ি চালানোর জন্য যা যা পরিকল্পনা দেবেন, সবটাই তাঁরা বাতিল করবেন। এমনকি ভূতের টাস্কেও বেশ অনেকটা সময়েই পাশাপাশি বসে থাকতে, কথা বলতে দেখা যায় জিতু আর সৃজলাকে। অন্যদিকে এদিন বাড়ি থেকে বেরিয়ে গিয়েও, ২ দিন সিক্রেট রুমে থেকে বাড়িতে ফিরে আসেন নন্দিনী।

 

আরও পড়ুন: Bollywood News: বিদেশে স্বপ্নের বিয়ে, ৪ বছরের সম্পর্কের পরে বিচ্ছেদের ঘোষণা করলেন জনপ্রিয় তারকা!

 

Post Comment

You May Have Missed