শুরু ভোটপরবর্তী হিংসা, মালদহে বিজেপির মণ্ডল সভাপতির ওপর হামলা, মুর্শিদাবাদে আক্রান্ত সিপিএম
কলকাতা: ভোট পরবর্তী সন্ত্রাস শুরু হয়েছে মুর্শিদাবাদের ইসলামপুর থানার লোচনপুরে গতকাল রাতে 40 নম্বর বুথের সিপিআইএম এজেন্ট রুহুল আমিনকে তৃণমূল অঞ্চল সভাপতি নেতৃত্বে একদল তৃণমূল নেতা প্রকাশ্যে চায়ের দোকানে মারধর করে হুমকি দেয় প্রাণে মেরে ফেলার হুমকি দেয় । রাতে রুহুলের পরিবার কোনক্রমে খবর পেয়ে রুহুলকে উদ্ধার করে। পুলিশে অভিযোগ জানানোর পরও প্রাথমিকভাবে কোনই ব্যবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগ উল্টে পুলিশের পক্ষ থেকে কিছুই হয়নি এমন দাবি করা হয় পুলিশের পক্ষ থেকে এরকম একটি ভিডিও প্রকাশ করা হয়। পরে রানীনগর বিধানসভার সিপিআইএম প্রার্থী জেলা পুলিশ সুপারের কাছে লিখিতভাবে অভিযোগ করার পর পুলিশ ঘটনাস্থলে যায় অভিযোগ ওই চায়ের দোকানের সিসিটিভি ফুটেজ একাংশ ডিলিট করে দেয়া হয়েছে। গোটা ঘটনায় তীব্র অস্বস্তিতে শাসক তৃণমূল কংগ্রেস।
বৃহস্পতিবার বিকালে বিজেপির মণ্ডল সভাপতির উপরে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, বিজেপির মণ্ডল সভাপতি মহানন্দ মণ্ডলের রাস্তা আটকে ইট দিয়ে মারধর করে তৃণমূলের কর্মীরা। ঘটনাটি ঘটেছে মালদহের রতুয়ার মহানন্দাটোলার উত্তর বালুপুরে। আক্রান্ত মণ্ডল সভাপতি মহানন্দকে ভর্তি করা হয় মালদহ মেডিক্যাল কলেজে। ঘটনাস্থলে আসেন বিজেপির উত্তর মালদহের সভাপতি খগেন মুর্মু। ভোটের আগে থেকেই মহানন্দকে হুমকি দেওয়া হত বলে অভিযোগ। খগেন বলেন, “কেন্দ্রীয় বাহিনী থাকার কারণে ভোটে সন্ত্রাস করতে পারেনি তৃণমূল। এখন সন্ত্রাস করে আমাদের দলের মণ্ডল সভাপতির উপরে হামলা চালানো হয়েছে। পুলিশে জানানো হয়েছে।” অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।



Post Comment