শুভেচ্ছা নেই, পোস্ট নেই নীলের জন্মদিনে! কিন্তু তৃণা বলছেন, ‘এমন একজন নারী হতে চেয়েছিলাম..’
কলকাতা: বিশাল আয়োজন করে, রীতিমতো সিনেমার মতো করেই বিয়ে করেছিলেন, টলিপাড়ার এই নায়ক নায়িকা! তাঁদের প্রেমপত্র লিখে প্রেমের প্রস্তাব দেওয়া থেকে শুরু করে, স্বপ্নের মতো বিয়ে… সাজ থেকে শুরু করে আয়োজন, সবকিছুই ছিল ছবির মতো সুন্দর। ২০২১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন, নীল ভট্টাচার্য (Neel Bhattacharya) আর তৃণা সাহা (Trina Saha)-র। তাঁদের প্রেম সেই সময়ে ছিল সকলের মুখে মুখে। কীভাবে প্রেমে পড়েছিলেন নীল আর তৃণা, কীভাবে তাঁদের প্রেমের শুরু হয়েছিল… সবকিছুই তখন ছিল চর্চায়। এখনও গুঞ্জনে ঘুরছে তাঁদেরই নাম.. তবে অন্য কারণে। নীল আর তৃণার সম্পর্ক নাকি ভাঙতে চলেছে?
নীলের জন্মদিনে নেই তৃণা!
সদ্যই জন্মদিন গিয়েছে নীলের। একটা সময়ে, একে অপরের জন্মদিনের জন্য প্রাণ ঢেলে আয়োজন করতেন নীল এবং তৃণা ২ জনেই। রাস্তার মোড়ে, বিশাল পোস্টারে থাকত প্রেমের খতিয়ান। ৮ জুন নীলের জন্মদিন। বিশেষ এই দিনটায়, বিয়ের পর থেকেই নীলের জন্য বিশেষভাবে আয়োজন করতেন তৃণা। তবে এবারের জন্মদিনে আর এক ফ্রেমে দেখা গেল না নীল এবং তৃণাকে। বন্ধুদের সঙ্গে পার্টিতে ব্যস্ত রইলেন নীল। সেই বন্ধুদের দলে নেই তৃণা সাহা। বরং নীলের জন্মদিনে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট শেয়ার করে নিয়েছিলেন তৃণা সাহা। সেখানে তিনি উল্লেখ করেছিলেন যে, জীবনে এমন কিছু মানুষ থাকে, যারা সাপের মতোই বিষাক্ত। এমন মানুষের চলে যাওয়াই শ্রেয়। অনেকেই মনে করেছেন, নাম না করে এই পোস্টে নীলকেই বিঁধেছেন তৃণা।
তৃণার পরিবারে নতুন সদস্য!
আজ সোশ্যাল মিডিয়ায় একটি ছোট্ট ভিডিও পোস্ট করেছেন তৃণা। সেখানে দেখা যাচ্ছে, একটি গাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছেন তিনি। কোলে তাঁর ছোট্ট পোষ্য। ক্যাপশানে তৃণা লিখেছেন, ‘এই গাড়িটা আমার স্বপ্ন ছিল না। স্বপ্ন ছিল এমন একজন নারী হয়ে ওঠার, যে এই গাড়িটা কিনতে পারে। ৫ বছরের তৃণা এই দিনটার স্বপ্ন দেখেছিল।’ একটি বিলাসবহুল গাড়ি কিনেছেন তৃণা। সোশ্যাল মিডিয়ায় সেই গাড়িরই একটি ছোট্ট ভিডিও শেয়ার করে নিয়েছেন তৃণা। নতুন গাড়ি কেনার খবরে তৃণাকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। তবে বিচ্ছেদের গুঞ্জনে অবশ্য মুখে কুলুপ এঁটেছেন নীল এবং তৃণা ২ জনেই।
Priyanka Sarkar: রাজনীতি নয়, ওকে ভালবেসে সবাই প্রতিবাদ করেছেন, জানলে খুশি হত রাহুল: প্রিয়ঙ্কা সরকার



Post Comment