শুনানিতে অনুপস্থিত ছিলেন? চূড়ান্ত তালিকায় নাম ওঠেনি? ৬ লক্ষ ভোটারকে ফের যাচাইয়ের সুযোগ নির্বাচন কমিশনের, জানুন

শুনানিতে অনুপস্থিত ছিলেন? চূড়ান্ত তালিকায় নাম ওঠেনি? ৬ লক্ষ ভোটারকে ফের যাচাইয়ের সুযোগ নির্বাচন কমিশনের, জানুন

Last Updated:

EC Gives 6 Lakh Voters Fresh Chance for SIR Verification: যাঁরা শুনানিতে অনুপস্থিত ছিলেন, যারা শুনানির নোটিশ ইস্যু হওয়ার পরেও পাননি, সেইসব ভোটারকে ফের সুযোগ নির্বাচন কমিশনের।

শুনানিতে অনুপস্থিত ছিলেন? চূড়ান্ত তালিকায় নাম ওঠেনি? ৬ লক্ষ ভোটারকে ফের যাচাইয়ের সুযোগ
শুনানিতে অনুপস্থিত ছিলেন? চূড়ান্ত তালিকায় নাম ওঠেনি? ৬ লক্ষ ভোটারকে ফের যাচাইয়ের সুযোগ

প্রায় ছয় লক্ষ ভোটারকে ফের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। শুনানি প্রক্রিয়ার সময় যাঁরা অনুপস্থিত ছিলেন অথবা নোটিশ জারি হওয়ার পরেও তা হাতে পাননি বলে অভিযোগ, তাঁদের আবেদন আগে ইআরও বা এইআরও-দের তরফে বাতিল করা হয়েছিল। এবার সেই সব ভোটারকে ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ শ্রেণিতে রেখে পুনর্বিবেচনার সুযোগ দেওয়া হচ্ছে বলে কমিশন সূত্রে খবর।

জানা গিয়েছে, বর্তমানে ৬০ লক্ষেরও বেশি ভোটারের নথি ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ অবস্থায় রয়েছে। এই অভিযোগ ও নথিপত্র যাচাইয়ের দায়িত্ব থাকছে বিচার বিভাগীয় আধিকারিকদের ওপর। কমিশনের অভ্যন্তরীণ সূত্রের দাবি, শুনানিতে অনুপস্থিত বা নোটিশ না পাওয়া ভোটারদের ক্ষেত্রেও একই প্রক্রিয়ায় পুনরায় শুনানির সুযোগ দেওয়া হবে, যাতে তাঁদের আবেদন যথাযথভাবে বিবেচনা করা যায়।

নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে সংশ্লিষ্ট নথি যাচাই ও বিচার বিভাগীয় পর্যালোচনার ওপর।

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শেষ করে নির্বাচন কমিশন চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে শনিবার। কিন্তু এই তালিকায় রয়েছে অদ্ভুত এক রহস্য। রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনের মধ্যে ৯৯টি আসনেই নতুন ভোটারের সংখ্যা নাকি ‘শূন্য’। অর্থাৎ, গত ১৬ ডিসেম্বর ২০২৫ খসড়া তালিকা প্রকাশ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ চূড়ান্ত তালিকা প্রকাশ পর্যন্ত এই আড়াই মাসের ব্যবধানে সংশ্লিষ্ট ৯৯টি কেন্দ্রে একজনও নতুন ভোটার হিসেবে নাম নথিভুক্ত করার জন্য ‘ফর্ম ৬’ পূরণ করেননি।

প্রথম দফার চূড়ান্ত তালিকা থেকে আপাতত বাদ গেল ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম। খসড়া তালিকায় নাম ছিল ৭ কোটি ৮ লক্ষ ১৬ হাজার ৬৩০ জনের। খসড়া তালিকায় বাদ পড়েছিল ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৯ জন। ফলে সব মিলিয়ে এখনও পর্যন্ত বাদের হিসাব দাঁড়াল ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জনে।

বাংলা খবর/ খবর/কলকাতা/

শুনানিতে অনুপস্থিত ছিলেন? চূড়ান্ত তালিকায় নাম ওঠেনি? ৬ লক্ষ ভোটারকে ফের যাচাইয়ের সুযোগ নির্বাচন কমিশনের, জানুন

Post Comment

You May Have Missed