‘লিপস অ্যান্ড বাউন্ডস কার? ১২ পাশ করা একটা ছেলের’, ফের অভিষেককে বিঁধলেন ঋতব্রত, আর কী বললেন ?

কলকাতা : সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ফের একবার সেই পথেই অভিষেককে বিঁধলেন ঋতব্রত। এবার প্রসঙ্গ তৃণমূলের টাকা লিপস অ্যান্ড বাউন্সের অ্যাকাউন্টে ঢোকা। অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ উঠেছে। সুপ্রিম কোর্টে সিলিসিটার জেনারেল তুষার মেহতা দাবি করেছেন, তৃণমূল কংগ্রেসের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে, সুমিত রায় দুর্নীতির টাকা পাঠিয়েছিলেন, সেই অ্যাকাউন্ট থেকেই আবার ৩০ কোটি টাকা গেছে, লিপস অ্যান্ড বাউন্ডসের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এই প্রসঙ্গেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একহাত নিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। 

ঋতব্রত বলেছেন, ‘ডক্টর মমতা ব্যানার্জি যা বলবেন, তাই ঠিক। পার্টির গঠনতন্ত্র ডক্টর মমতা ব্যানার্জিকে অধিকার দিয়েছে, বা অন্য কাউকে অধিকার দিয়েছে যে, একটা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পার্টির ৩০ কোটি টাকা ট্রান্সফার করা… লিপস অ্যান্ড বাউন্ডস কার ? লিপস অ্যান্ড বাউন্ডস হচ্ছে ১২ পাশ করা একটা ছেলের। ১২ ক্লাস পাশ করা অভিষেক ব্যানার্জি, যিনি ঘটনাচক্রে ডক্টর মমতা ব্যানার্জির ভাইপো, সেই চার্টার্ড মাফিয়ার লিপস অ্যান্ড বাউন্ডসে পার্টির ৩০ কোটি টাকা ট্রান্সফার হয়েছে। অভাবনীয়। এসএসসি স্ক্যাম তো পুরনো স্ক্যাম। এখনও কেন চার্টার্ড মাফিয়ার বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে না? একটা পার্টির টাকা, সেটা কনভার্টেড হল, ডিজিটালি চলে গেল লিপস অ্যান্ড বাউন্ডসে… ১২ পাশ ওই চার্টার্ড মাফিয়া এখনও কেন স্বাধীনভাবে ঘোরাঘুরি করতে পারবে? এটা কি সেটিং হয়ে যাচ্ছে কোথাও? সেটিংয়ের মধ্যে দিয়ে কি পালিয়ে যাওয়ার ব্যবস্থা হচ্ছে?’ 

বেশিদিন এসব গুন্ডামি-মস্তানি চলবে না, ছোট-মেজ গুন্ডাগুলো সব চুপ করে গেছে, বড়গুলো… : সুকান্ত 

তৃণমূল কংগ্রেসের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে, সুমিত রায় দুর্নীতির টাকা পাঠিয়েছিলেন, সেই অ্যাকাউন্ট থেকেই আবার ৩০ কোটি টাকা গেছে, লিপস অ্যান্ড বাউন্ডসের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। সুপ্রিম কোর্টে এমনই চাঞ্চল্যকর দাবি করেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই শালবনির জমি দুর্নীতি ও ডেবরার চাকরি প্রতারণা মামলায় সুমিত রায়, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ককে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ করেছে CID. আবার ক্যামাকস্ট্রিট কাণ্ডেও বুধবার তাঁকে তলব করেছে পুলিশ। এই আবহেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায় প্রসঙ্গে সুপ্রিম কোর্টে চাঞ্চল্যকর দাবি করল রাজ্য সরকার। দেশের দ্বিতীয় সর্বোচ্চ সরকারি আইন অফিসার, সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে দাবি করলেন, তৃণমূল কংগ্রেসের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে, সুমিত রায় দুর্নীতির টাকা পাঠিয়েছিলেন সেই অ্যাকাউন্ট থেকেই আবার ৩০ কোটি টাকা গেছে, লিপস অ্যান্ড বাউন্ডসের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। প্রসঙ্গত উল্লেখ্য, এই লিপস অ্যান্ড বাউন্ডসের CEO অভিষেক বন্দ্যোপাধ্যায়, কয়েক বছর আগে তিনি নিজেই তা জানিয়েছিলেন। 

Previous post

‘আর্বিট্রেশন কোর্ট’-এর রায় প্রত্যাখ্যান ; সিন্ধু জলবণ্টন চুক্তি নিয়ে স্পষ্ট-কথা ভারতের

Next post

Onion Price Hike: ৩৫ টাকা কেজি পেঁয়াজ, কলকাতার পাশাপাশি মিলবে জেলাতেও! আম জনতাকে স্বস্তি দিতে উদ্যোগ রাজ্যের

Post Comment

You May Have Missed