‘নন্দীগ্রাম সুস্থ থাকলে আমিও সুস্থ থাকব’, বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী!
‘নন্দীগ্রাম সুস্থ থাকলে আমিও সুস্থ থাকব৷’ সোমবার নন্দীগ্রামে সরকারি সভা থেকে এমনই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ নন্দীগ্রামের বিধায়কের পদ ছাড়লেও তিনি যে নন্দীগ্রামকে ভোলেননি এ দিনও বার বার তা বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ একই সঙ্গে নন্দীগ্রামে উপনির্বাচনে রেকর্ড মার্জিনে বিজেপি প্রার্থীকে জয়ী করারও আর্জি জানান শুভেন্দু৷ নন্দীগ্রামবাসীর উদ্দেশে শুভেন্দু বলেন,’ফলতাকে হারাবেন তো, রেকর্ড মার্জিনে জেতাবেন তো? দু হাত তুলে আমাকে কথা দিন৷ রাজ্যের উন্নয়ন তো করবই, কিন্তু নন্দীগ্রাম আমার অগ্রাধিকার৷’ সোমবার নন্দীগ্রামের ১ ও ২ ব্লকের জন্য ৩০০ কোটি টাকার প্রকল্পের সূচনা করেন শুভেন্দু৷ একই সঙ্গে তিনি জানান, ‘নন্দীগ্রামকে আমি জীবনে কোনও দিন ভুলতে পারব না৷’ ২০২১ সালে নন্দীগ্রাম থেকে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছিলেন শুভেন্দু অধিকারী৷ ২০২৬ সালেও নন্দীগ্রাম থেকে জয় পান তিনি৷ ‘নন্দীগ্রাম সুস্থ থাকলে আমিও সুস্থ থাকব৷’ সোমবার নন্দীগ্রামে সরকারি সভা থেকে এমনই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ নন্দীগ্রামের বিধায়কের পদ ছাড়লেও তিনি যে নন্দীগ্রামকে ভোলেননি এ দিনও বার বার তা বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ একই সঙ্গে নন্দীগ্রামে উপনির্বাচনে রেকর্ড মার্জিনে বিজেপি প্রার্থীকে জয়ী করারও আর্জি জানান শুভেন্দু৷ নন্দীগ্রামবাসীর উদ্দেশে শুভেন্দু বলেন,’ফলতাকে হারাবেন তো, রেকর্ড মার্জিনে জেতাবেন তো? দু হাত তুলে আমাকে কথা দিন৷ রাজ্যের উন্নয়ন তো করবই, কিন্তু নন্দীগ্রাম আমার অগ্রাধিকার৷’ সোমবার নন্দীগ্রামের ১ ও ২ ব্লকের জন্য ৩০০ কোটি টাকার প্রকল্পের সূচনা করেন শুভেন্দু৷ একই সঙ্গে তিনি জানান, ‘নন্দীগ্রামকে আমি জীবনে কোনও দিন ভুলতে পারব না৷’ ২০২১ সালে নন্দীগ্রাম থেকে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছিলেন শুভেন্দু অধিকারী৷ ২০২৬ সালেও নন্দীগ্রাম থেকে জয় পান তিনি৷
Post Comment