রাজ্যে পালাবদল, টলিউডে ‘পরিবর্তন’! নন্দনে ঠাঁই পেল রূপা এবং রুদ্রনীল অভিনীত সিনেমা

রাজ্যে পালাবদল, টলিউডে ‘পরিবর্তন’! নন্দনে ঠাঁই পেল রূপা এবং রুদ্রনীল অভিনীত সিনেমা

Show Quick Read

Key points generated by AI, verified by newsroom

  • রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে শিল্পীদের কাজের সুযোগ মিলবে বলে আশা করা হচ্ছে।

অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: রাজ্যে পালাবদলের সঙ্গে সঙ্গেই ‘মুক্ত’ হল শিল্পের ভাষা। সরকারি সিনেমা হলে দেখানো হল, বিজেপি বিধায়ক ও অভিনেতা রূপা গঙ্গাোপাধ্যায় (Rupa Ganguly) থেকে রুদ্রনীল ঘোষের (Rudranil Ghosh) ছবি। ‘লবিবাজি’ খতম হওয়ার আশায় বুক বাঁধছে স্টুডিওপাড়া। ডবল সেঞ্চুরি হাঁকিয়ে প্রথমবার পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে বিজেপি। গেরুয়া ঝড়ে রাজ্যে পালাবদলের সঙ্গে সঙ্গে টালিগঞ্জের স্টুডিওপাড়াতেও চোখে পড়েছে পরিবর্তনের ছবি। 

নন্দনে রূপা-রুদ্রনীলের ছবি

শেষ পর্যন্ত নন্দনে জায়গা পেল SRFTI’র ছাত্র জয়ব্রত দাসের আলোচিত ছবি ‘দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’। শুক্রবার থেকে নন্দনে চলছে সমর্পণ সেনগুপ্তর ছবি ‘প্রত্যাবর্তন’ও। ‘দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’ ছবিটি তৈরি হয় ২০২১ সালে। কিন্তু ফেডারেশনের নিয়মের বিরোধিতা করে ছবি নির্মাণ করার অভিযোগ আটকে যায় ছবির মুক্তি। দীর্ঘ টানাপোড়েনের পর ছবি মুক্তি পেলেও জায়গা পায়নি কোনও সরকারি হলে। সেই ছবিটি এবার দেখানো হল নন্দনে। ‘প্রত্যাবর্তন’ ছবির পরিচালক সমর্পণ সেনগুপ্ত বলছেন, ‘কখনও ভাবিনি নন্দনে আমাদের ছবি দেখানো হবে।’

কী বলছেন ছবি কলাকুশলীরা?

‘দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’ ছবিতে অভিনয় করেছেন, রুদ্রনীল ঘোষ, রাহুল বন্দ্যোপাধ্যায়, সৌরভ দাস, ঋষভ বসু, পায়েল সরকার, সুদীপ মুখোপাধ্যায় ও অন্যরা। শিবপুরের অভিনেতা ও বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ বলছেন, ‘আগেই সব নবান্নর নির্দেশে। কাস্টিং থেকে রিলিজ সব হত। যোগ্যতা দেখা হত না। এখন যোগ্যতা অনুযায়ী হবে। যারা এসব করেছেন, এখন ঠিক হয়ে যান, মানুষ আপনাকে ঠিক করে দেবে।’ অভিনেতা ঋষভ বসু আবার জানিয়েছেন, আরজি কর আন্দোলনে তিনি অংশ নিয়েছিলেন বলে তাঁকে কাস্টিং করা হত না। সোনারপুর দক্ষিণের বিজেপি বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায় বলছেন, ‘সিনিয়র লোকেদের পাত্তা দিত না। জুনিয়ররা ছড়ি ঘোরাত।’ সঙ্গীত শিল্পী ও অভিনেতা  শিলাজিৎ মজুমদার বলছেন, ‘পার্টি বুঝি না। আমি চাইব, এর মুখ ওর মুখ করিস না। সিনেমার হোর্ডিং থাকুক’।

রাজনীতি ‘মুক্ত’ টলিপাড়া?

তৃণমূল আমলে টালিগঞ্জের স্টুডিওপাড়ার অন্দরমহল থেকে বারবার উঠে এসেছে মারাত্মক সব অভিযোগ, ‘ব্যান’ রাজনীতি, শিল্পী ও শিল্পের ওপর ‘শাসকের শাসন’ থেকে, ‘বিশ্বাস ব্রাদার্সের একাধিপত্য’! প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই এবং ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্য়ান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি স্বরূপ বিশ্বাসের ভূমিকা নিয়েও ক্ষুব্ধ স্টুডিওপাড়ার একাংশ। এবারের নির্বাচনে টালিগঞ্জ বিধানসভা আসেন বিজেপি প্রার্থী অভিনেত্রী পাপিয়া অধিকারীর কাছে ৬ হাজার ১৩ ভোটে পরাজিত হয়েছেন তৃণমূল প্রার্থী ও প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। অনেকেই জানতে আগ্রহী, তাহলে কি ‘বিশ্বাস ব্রাদার্সে’র প্রতি বিশ্বাস হারিয়েছে টালিগঞ্জ? কারণ যাই হোক, ‘লবিবাজি’ খতম হওয়ার আশায় বুক বাঁধছে স্টুডিওপাড়া। 

আরও পড়ুন: Sourav Ganguly: সৌরভের বায়োপিকের অভিনেতা বাছাইয়ে ফের বড় চমক! দাদা স্নেহাশিসের ভূমিকায় থাকছেন…

y

Post Comment

You May Have Missed