‘যিনি বলেছিলেন DJ বাজাবেন, আমি বলছিলাম হারমোনিয়াম, জলতরঙ্গও বাজাতে পারেন, সব বাড়ির মধ্যে’

‘যিনি বলেছিলেন DJ বাজাবেন, আমি বলছিলাম হারমোনিয়াম, জলতরঙ্গও বাজাতে পারেন, সব বাড়ির মধ্যে’

ফলতা, দক্ষিণ ২৪ পরগনা : শনিবারের পর রবিবার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পর বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। ফলতায় পুনর্নির্বাচনের প্রচারে গিয়ে তৃণমূলের বিরুদ্ধে অলআউট আক্রমণে নামল বিজেপি। নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন শমীক ভট্টাচার্য। ডিজে বাজানোর প্রসঙ্গ তুলে বললেন, ‘যিনি বলেছিলেন DJ বাজাবেন, আমি বলছিলাম হারমোনিয়াম, জলতরঙ্গও বাজাতে পারেন। সব বাড়ির মধ্যে।’ তাঁর কটাক্ষ, ‘যাঁরা বিশু ছিলেন তাঁরা এখন শিশু হয়ে গেছেন।’ 

২১ মে, বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভায় পুনর্নির্বাচন। তার আগে তৃণমূলকে অলআউট আক্রমণে নামল বিজেপি। শনিবার ফলতায় প্রচারে গিয়ে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের প্রার্থী জাহাঙ্গির খানকে আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর রবিবার ফলতার ফতেপুরের সভা থেকে নাম না করে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদকে নিশানা করলেন বিজেপির রাজ্য সভাপতি। এর আগে ভোটের প্রচারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায় শোনা গেছিল ডিজে বাজানোর কথা। এদিনের সভায় সেই প্রসঙ্গ তোলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি বলেন, ‘যিনি বলেছিলেন DJ বাজাবেন, আমি বলছিলাম হারমোনিয়াম, জলতরঙ্গও বাজাতে পারেন। সব বাড়ির মধ্যে। যারা লড়াই করবেন বলছিলেন, বাড়িতে এখন শ্যাডো প্র্যাক্টিস করছেন শ্যাডো প্র্যাক্টিস। যাঁরা বিশু ছিলেন তাঁরা এখন শিশু হয়ে গেছেন। আর পথ নেই।’ 

পুলিশ দেখে ড্রেন পেরিয়ে পালাচ্ছেন অধরা TMC বিধায়ক দিলীপ মণ্ডল ! CC ক্যামেরায় বন্দি সেই দৃশ্য 

ভোটের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায় শোনা গেছিল হুঁশিয়ারি। তিনি বলেছিলেন, ‘যারা আমাদেরকে এসে ধমকাচ্ছে, বাংলার মাটিতে এসে বাঙালিকে চমকাচ্ছে, ‘উল্টা করকে লটকা দেগা’, আমি বলব, সৎ সাহস থাকলে ৪ তারিখ বাংলায় থাকবেন। বেলা ১২টার পর কথা হবে, দেখা হবে। কে কাকে উল্টো করে টাঙায়, বাংলার মানুষ দেখিয়ে দেবে ৪ তারিখ।’ এদিন তা নিয়েও মুখ খোলেন শমীক ভট্টাচার্য। তিনি বলেন, ‘ডায়মন্ড হারবারের কিছু অংশের মানুষকে বোঝানো হয়েছিল, বিরোধী বলে কিছু রাখতে নেই। এখন আমরা বলছি, উত্তরাধিকার কেমন আছ? হয় সোমা ঘোষকে পাঠাচ্ছি লালপার সাদা শাড়ি পড়ে বরণ করবে,  আর নয়তো গ্রিন করিডর করে দিচ্ছি, অমিত শাহের বাড়ি চলে যাও। কী যেন বলে ছিলে, হোদল কুতকুত।’ 

মুখ্য়মন্ত্রী হওয়ার পর শনিবার প্রথমবার ফলতায় গিয়ে পুনর্নির্বাচনে জয়ের টার্গেট বেঁধে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী বলেন, ‘পুনর্নির্বাচনে শুধু দেবাংশু পাণ্ডাকে জেতানো নয়, ১ লক্ষের বেশি ভোটে জিতিয়ে আমাদের কাছে পাঠাবেন।’ রবিবার সেখানে গিয়ে তৃণমূলকে কার্যত অপ্রাসঙ্গিক বলে আখ্যা দিলেন শমীক ভট্টাচার্য। ২৯ এপ্রিল ভোট হয়েছিল দক্ষিণ চব্বিশ পরগনার ফলতায়। ব্যাপক কারচুপির অভিযোগে, সেই ভোট পুরোপুরি বাতিল করে দিয়েছে নির্বাচন কমিশন। এই অবস্থায় বৃহস্পতিবার ২১ মে হবে পুনর্নির্বাচন। ফল বেরবে ২৪ মে। 

Post Comment

You May Have Missed