রকেটের গতিতে উত্থান ! ফের ঊর্ধ্বমুখী সোনার দাম, স্বস্তি রুপোয়, দর জানলে চমকে যাবেন
Published at : 01 Sep 2026 11:23 AM (IST)
কলকাতা: উত্সবের মরসুম শুরু হওয়ার আগেই সেপ্টেম্বর মাসের শুরুতে বড় ধাক্কা। যাঁরা সোনা কেনার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য দুঃসংবাদ। আজ ফের বাড়ল সোনার দাম। তবে কমেছে রুপোর মূল্য। তবে, চলুন দেখে নিন এসএসবিসি (SSBC) সূচক অনুযায়ী আজ কত হয়েছে সোনা ও রুপোর দাম। কলকাতা স্বর্ণশিল্প বাঁচাও কমিটির সৌজন্যে পাওয়া দাম প্রতিদিন সামনে আনে এবিপি লাইভ।

আন্তর্জাতিক বাজারে ওঠানামা, মার্কিন ডলারের অবস্থান এবং বিনিয়োগকারীদের চাহিদার প্রভাবে দেশের বাজারেও এই দুই মূল্যবান ধাতুর দামে পরিবর্তন দেখা যাচ্ছে।

আজ ফাইন গোল্ড (৯৯৫) অর্থাৎ ২৪ ক্যারেট সোনার দাম হয়েছে : ১ গ্রাম – ১৫ হাজার ৪৩৩

২২ ক্যারেট, অর্থাৎ হলমার্ক যুক্ত গয়না বানানোর সোনার দাম হয়েছে : ১ গ্রাম – ১৪ হাজার ৬৬০

২২ ক্যারেট ক্রয় মূল্য, অর্থাৎ আপনি যদি আপনার গয়না বিক্রি করতে চান : ১ গ্রাম – ১৪ হাজার ০৪৪

১৮ ক্যারেট সোনার দাম হয়েছে: প্রতি গ্রামের দাম ১২ হাজার ০৩৫ টাকা

রুপোর (৯৯৯), ১ কেজি বার-এর দামকমে হয়েছে : ২ লক্ষ ৩৬ হাজার ৭০০

যে বিষয়টি মাথায় রাখবেন – মনে রাখবেন এই দামটি শুধুমাত্র আজকের বাজারের মূল্য অনুযায়ী নির্ধারিত। ৩ শতাংশ জিএসটি বাদ দিয়ে দাম প্রকাশ করা হয়েছে। আপনি যদি গয়না কিনতে যান, তাহলে এর সঙ্গে যুক্ত হবে এই ৩ শতাংশ জিএসটি (GST) ও মেকিং চার্জ।

এখানে পাওয়া সমস্ত তথ্যই স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC) থেকে পাওয়া। ১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠন কাজ করে।

হলমার্কিং না দেখে সোনা কিনবেন না – বর্তমানে ভারতে সোনা বিক্রির ক্ষেত্রে প্রতারণা রুখতে গোল্ড হলমার্কিং বাধ্যতামূলক করা হয়েছে। বিশেষ করে সোনার গয়না কেনার সময় অবশ্যই BIS লোগো ও ছয় সংখ্যার আলফানিউমেরিক HUID (Hallmark Unique Identification) নম্বরটি দেখতেই হবে। সেই কারণে শুধু লোগো দেখে বিশ্বাস করবেন না। হলমার্কিং নম্বর অবশ্যই দেখুন।
Published at : 01 Sep 2026 11:23 AM (IST)
Post Comment