বিবাহবিচ্ছেদের পথে তারকাদম্পতি, মাত্র পাঁচ মাস আগে বিয়ে হয়েছিল

নয়াদিল্লি: বিয়ে হয়েছে বলে টেরই পাননি কেউ। সেই খবর সামনে আসতে না আসতেই ডিভোর্সের খবর। বিয়ের পাঁচ মাসের মাথায় বিবাহবিচ্ছেদের পথে জনপ্রিয় ব়্যাপার বাদশা এবং তাঁর স্ত্রী ইশা রিখি। সোশ্যাল মিডিয়ায় দাম্পত্যে ইতি টানার ঘোষণা করলেন তাঁরা। পারস্পরিক সম্মতিতেই এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন বলে জানালেন। (Badshah And Isha Rikhi Divorce)

ইনস্টাগ্রাম স্টোরিতে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্তের কথা সকলকে জানিয়েছেন বাদশা এবং ইশা। লেখা হয়, ‘ইশা এবং আমি পারস্পরিক সম্মতিতে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। পরস্পরের প্রতি সম্মান অক্ষুণ্ণ রেখেই এই সিদ্ধান্ত। দয়া করে আমাদের প্রাইভেসি দিন। গোটা বিষয়টিতে এটিই আমাদের বিবৃতি। আমাদের নিয়ে আর কোনও জল্পনা না হলেই ভাল’।

আরও পড়ুন: এখন থেকে ব্যাঙ্কে গিয়ে বিয়ে করা যাবে, বিয়ের ব্যবস্থা হাসপাতাল, নাইটক্লাব, মেট্রো স্টেশনেও, কী চাইছে চিন সরকার?

২০২১ সালে পরস্পরের সঙ্গে আলাপ বাদশা এবং ইশার। একটি পার্টিতে তাঁদের দেখা হয় বলে জানা যায়। এর পর ধীরে ধীরে পরস্পরের বন্ধু হয়ে ওঠেন তাঁরা। সেখান থেকে গড়ে ওঠে ঘনিষ্ঠতা। তবে বেশ কয়েক বছর ধরে প্রেম করলেও, সংবাদমাধ্যমে তা টেরও পায়নি। 

তবে চলতি বছরের মার্চ মাসে বেশ কিছু ছবি সামনে আসে, যাতে ইশাকে কনের সাজে দেখা যায়। বরবেশে দেখা যায় বাদশাকে। ইশার মা পুনম রিখি ওই ছবি প্রকাশ করেন বলে জানা যায়। ঘনিষ্ঠরা জানান, ঘরোয়া অনুষ্ঠানে চার হাত এক হয়েছে বাদশা এবং ইশার। 

আরও পড়ুন: চকোলেট দেওয়ার নাম করে শিশুকে ধর্ষণ করে খুন, ক্রাইম সিন নির্মাণের সময় পুলিশের গুলিতে মৃত্য়ু অভিযুক্তের

এর পর জুলাই মাসে ইন্টারনেটে একটি প্রশ্নোত্তর পর্ব চলাকালীন বিয়ের কথা স্বীকার করেন ইশা। বাদশার সঙ্গে একটি ছবিও পোস্ট করেন। তবে তাঁদের বিয়ের খবর যেমন হঠাৎই জানতে পেরেছিলেন সকলে, তারকা যুগলের দাম্পত্যে যে সব ঠিক নেই, তাও হঠাৎই শোনা যায়। ইশা নিজেই সেই জল্পনা উস্কে দেন। সোশ্যাল মিডিয়ায় লেখে, ‘ঝড় অনেক কিছু শিখিয়ে যায়। প্রার্থনাই আশা জাগায়’। পাশাপাশি, কর্মফল নিয়ে বিশেষ পোস্ট করেন ইশার মা-ও।

ব়্যাপার, অভিনেতা হিসেবে দেশ-বিদেশে খ্যাতি বাদশার। তবে ইশাও কম যান না। একসময় চুটিয়ে মডেলিং করতেন। পরবর্তীতে পা রাখেন অভিনয়ে। পঞ্জাবে বেষ জনপ্রিয় তিনি। ‘হ্যাপি গো লাকি’,  ‘মেরে ইয়ার কমিনে’র মতো ছবিতে অভিনয় করেছেন। ২০১৮ সালে হিন্দি ছবি ‘নবাবজাদে’তেও অভিনয় করেন ইশা। 



Post Comment

You May Have Missed