‘যে ভোটেই দাঁড়ান না কেন, ওনাকে হারানোর জন্য আমরা তৈরি’, সুকান্ত মজুমদারের নিশানায় কে?
কলকাতা : ‘পুরভোটে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়ালেও হারাবে বিজেপি’, কলকাতা-হাওড়া পুরসভার ভোট নিয়ে হুঙ্কার সুকান্ত মজুমদারের। ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলকে ছুঁড়ে ফেলে দিয়েছে জনগণ। ওয়ার্ড পুনর্বিন্যাসের পরে ১৫০ আসনে জয় পাওয়াই লক্ষ্য। প্রাক্তন তৃণমূল কাউন্সিলরদের বিরুদ্ধে দেওয়া হবে চার্জশিট’, পুরভোটের প্রস্তুতি শুরু করে হুঙ্কার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেছেন, ‘যে ভোটেই দাঁড়ান না কেন, ওনাকে হারানোর জন্য আমরা তৈরি আছি। উনি যেখানে দাঁড়াবেন, রণে বনে জলে জঙ্গলে, আমরা সেখানেই যাবো হারানোর জন্য, চিন্তা নেই। আমাদের রাজ্য সভাপতির বক্তব্য তো পরিষ্কার যে এই রাজ্যে কোনও শরিক দল নিয়ে আমরা ভোটে লড়িনি। আমরা এই রাজ্যে একাই লড়েছি এবং এতগুলো সিট পেয়েছি। তো স্বাভাবিকভাবেই আমরা এখনও পর্যন্ত কোনও শরিকি সিট শেয়ারিংয়ের ব্যাপারে আলোচনা করিনি। বিগত বিধানসভা নির্বাচনে ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১০১টিতে বিজেপি এগিয়ে আছে। তৃণমূল কংগ্রেস এক কথায় ধরাশায়ী হয়েছে। তো এবার ২০৯টা সিট হয়েছে। আমরা তো আশা করছি ১৫০- র বেশি, আমি তো ভাবছি ১৭০-৮০তে আমরা পৌঁছতে পারব।’
Purulia News | গ্রাম পঞ্চায়েতে অনাস্থা প্রস্তাবে অপসারিত তৃণমূলের প্রধান | ABP Ananda LIVE
Post Comment