মাত্র ৫০ চালেই বিশ্বের ১ নম্বর কার্লসেনকে হারিয়ে তাক লাগিয়ে দিলেন ভারতের ১৫ বছরের বন্দন

নয়াদিল্লি: চৌষট্টির খোপের লড়াইয়ে আরও এক ভারতীয় কিশোরের বাজিমাত। মস্তিষ্কের লড়াইয়ে সে হারিয়ে দিল বিশ্বসেরা দাবাড়ু কিংবদন্তি ম্য়াগনাস কার্লসেনকে। Chess.com-এর সাপ্তাহিক ব্লিৎজ টুর্নামেন্ট ‘Tilted Tuesday’-এ ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে চমকে দিয়েছে ১৫ বছরের বয়সি দাবাড়ু বন্দন অলঙ্কার সোয়াই। 

সাদা ঘুঁটি নিয়ে খেলা শুরু করেছিল ১৫ বছরের বন্দন। কিন্তু ৫০ চালের মাথাতেই কার্লসেনকে হারিয়ে দেয় সে। খেলার ২৬ চালের মাথায় নরওয়ের কিংবদন্তি দাবাড়ুর একটু ভুল চালই তাঁকে পিছিয়ে দেয় বোর্ডে। 

উল্লেখ্য, ১৫ বছর বয়সে আর প্রজ্ঞানানন্দ প্রথমবার ম্য়াগনাস কার্লসেনকে এই বয়সে হারিয়েছিল। এরপর গত কয়েক বছরে ডি গুকেশ ও আর বৈশালীর মত তরুণ দাবাড়ুরা বিভিন্ন সময়ে কার্লসেনকে হারিয়ে চমক দেখিয়েছিল। 

ম্যাচের পর টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ায় বন্দন। সে আর কোনও ম্য়াচে খেলেনি। বন্দন জানায়, ‘আমার কাছে হারানোর কিছুই ছিল না। আমি ঠাণ্ডা মাথায় নিজের স্বভাবচরিত খেলাটাই খেলতে চেয়েছিলাম। কার্লসেন যখন ভুল করলেন, আমি অবাক হয়ে গিয়েছিলাম।’

ক্লান্তি অনুভব করছিল বন্দন, তার জন্য চতুর্থ রাউন্ড থেকে নাম তুলে নেয় বন্দন।

উল্লেখ্য, এর আগে ৪ বছর আগে ২০২২ সালের ফেব্রুয়ারিতে অনলাইন Airthings Masters র‍্যাপিড টুর্নামেন্টে মাত্র ১৫ বছর বয়সে ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে ইতিহাস গড়েন প্রজ্ঞানানন্দ। আনন্দ ও হরি কৃষ্ণের পর তিনি ছিলেন তৃতীয় ভারতীয়, যিনি কার্লসেনকে পরাজিত করেন। এরপর তিনি চেসেবল মাস্টার্স এবং নরওয়ে চেসের ব্লিৎজ ইভেন্টেও কার্লসেনের বিরুদ্ধে একাধিক জয় পান।  এরপর গুকেশের বিরুদ্ধেও হেরে গিয়েছিলেন কার্লসেন। ভারতের কনিষ্ঠতম বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশ ২০২২ সালে অনলাইন র‍্যাপিড ম্যাচে ম্যাগনাস কার্লসেনকে হারান। এটি ছিল গুকেশের কার্লসেনের বিরুদ্ধে প্রথম জয়।

কার্লসেন হেরে গিয়েছিলেন ভারতের গ্র্যান্ডমাস্টার কার্তিকিয়ন মুরলির বিরুদ্ধেও। ২০২৩ সালে কাতার মাস্টার্স টুর্নামেন্টে কার্লসেনকে হারিয়ে দেন ২৪ বছরের ভারতীয় গ্র্যান্ডমাস্টার। ক্লাসিকাল ফর্ম্যাটে জয় পেয়েছিলেন কার্তিকিয়ন।

এছাড়াও ২০২০ সালে সেন্ট লুইস র‍্যাপিড অ্যান্ড ব্লিৎজ অনলাইন টুর্নামেন্টে ম্য়াগনাস কার্লসেনকে হারিয়ে দিয়েছিলেন ভারতের সিনিয়র গ্র্যান্ডমাস্টার পেন্টালা হরি কৃষ্ণ। অর্জুন এরিগাইসি প্রথমবারের মতো কার্লসেনকে হারান ২০২২ সালে। ২০২৪ সালে নরওয়ে চেস টুর্নামেন্টের ব্লিৎজ ফরম্যাটে কিংবদন্তি কার্লসেনকে হারিয়ে দিয়েছিলেন বিদিত গুজরাটি। এবার সর্বশেষ সেই তালিকায় নাম যুক্ত হল বন্দনের।

Previous post

হড়পা বানে ভয়াবহ অবস্থা নেপালে, নিখোঁজ শতাধিক ভারতীয়, ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা, জোরকদমে উদ্ধারকা

Next post

‘যে ভোটেই দাঁড়ান না কেন, ওনাকে হারানোর জন্য আমরা তৈরি’, সুকান্ত মজুমদারের নিশানায় কে?

Post Comment

You May Have Missed