কে হতে পারেন চেন্নাই সুপার কিংসের নতুন কোচ? দৌড়ে নিদাহাস ট্রফির নায়ক?

চেন্নাই: আইপিএলের(TATA IPL) নতুন মরশুমের আগেই সবচেয়ে বড় বদল হতে পারে চেন্নাই সুপার কিংসে(Chennai Super Kings)। কোচ হিসেবে দীর্ঘ ১৮ বছর দায়িত্ব সামলানোর পর স্টিফেন ফ্লেমিং দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। চলতি বছরের শুরুতে প্রাক্তন কিউয়ি অধিনায়ক সরে দাঁড়িয়েছিলেন কোচের পদ থেকে।  তাঁর কোচ থাকার সময়েই চেন্নাই সুপার কিংস পাঁচবার আইপিএল জিতেছিল। কিন্তু আগামী মরশুমে কাকে দেখা যাবে কোচের পদে? প্রাক্তন সিএসকে ওপেনার ও কিংবদন্তি অজি ওপেনার ম্য়াথু হেডেন তাঁর পছন্দের বিকল্পের নাম জানিয়ে দিয়েছেন।

এক সাক্ষাৎকারে সিএসকের পরবর্তী কোচ কে হবেন? বা কে হতে পারেন, তা নিয়ে প্রশ্ন করা হয়েছিল ম্য়াথু হেডেনকে। প্রাক্তন অজি ওপেনার মনে করেন দীনেশ কার্তিক সেরা বিকল্প হতে পারেন সিএসকের পরবর্তী কোচ হওয়ার জন্য। যেহেতু চেন্নাইয়ের ছেলে কার্তিক, তাই ঘরোয়া ক্রিকেটে চেন্নাই, তামিলনাড়ুর ক্রিকেটারদের কার্তিকের থেকে ভাল কেউ চিনবেন না বলেই মনে করেন হেডেন। বাঁহাতি প্রাক্তন অজি ওপেনার বলেন, ‘অনেকের নামই ভেসে আসছে। তবে আমার মনে হয় দীনেশ কার্তিকই সেরা বিকল্প হতে পারেন। চেন্নাই সুপার কিংসের পরবর্তী কোচ হিসেবে সেই আমার পছন্দ। আমার মতে একজন স্থানীয় কোচ থাকাটা খুব দরকার। এই মুহূর্তে অনেক ফ্র্যাঞ্চাইজিই আন্তর্জাতিক মানের কোচের জন্য দৌড়াবে। কিন্তু আমি মনে করি কোচের যদি নিজের চেনা জায়গা, চেনা ফ্র্যাঞ্চাইজি হয়, তাহলে প্লেয়ার তুলে আনা ও তাঁদের থেকে পারফর্ম বের করে আনাটাও একটা দলের জন্য সহজ হয়ে যাবে।’

গত মরশুমে রুতুরাজ গায়কোয়াডের নেতৃত্বে খেলতে নেমেছিল চেন্নাই সুপার কিংস। দলের প্রাণভোমরা মহেন্দ্র সিংহ ধোনিকে একবারের জন্যও কোনও ম্য়াচে খেলতে দেখা যায়নি। তাঁর ভূমিকা আগামী মরশুমে কী হবে? এটাও একটা লক্ষ টাকার প্রশ্ন। ৪৫ পেরনো ধোনি এই মুহূর্তে কোথাও না কোথাও চেন্নাই সুপার কিংস ফ্র্যাঞ্চাইজির বোঝাও হয়ে গিয়েছেন। আগের মত ফিটনেস নেই তাঁর এখন আর। রানিং বিট্যুইন দ্য উইকেটও সমস্যার জায়গায়। ২০২৫ আইপিএলেই মাঠে নেমে বারবার অস্বস্তিতে দেখা গিয়েছে ধোনিকে। যতটুকু সময়ে উইকেটের পেছনে যে কতগুলো ম্য়াচে ছিলেন, বারবার ফিজিওকে মাঠে দৌড়োতে হয়েছে ধোনির জন্য। এই পরিস্থিতিতে আদৌ আগামী মরশুমের আগে ধোনিকে দল ধরে রাখে কি না তা দেখার।

Previous post

Naushad Siddiqui: ঋত শিবিরে আরাবুল, মুখ খুললেন নওশাদ! ‘এতদিনে সঠিক জায়গায়’, কটাক্ষ সিপিএম বিধায়ক মুস্তাফিজুরের

Next post

“যাঁরা অন্নপূর্ণা যোজনা থেকে বঞ্চিত হচ্ছেন, তাঁদের সঙ্গে যোগাযোগ করা হবে”, বড় বার্তা মমতার

Post Comment

You May Have Missed