‘মিথ্যে কথা বলবেন না… আগে আমডাঙায় যান’, কাশেম সিদ্দিকির অভিযোগের পাল্টা কী বললেন ঋতব্রত ?

কলকাতা : ঋতব্রত তৃণমূল ছেড়ে কালীঘাট তৃণমূলে ফিরেছেন আমডাঙার বিধায়ক কাশেম সিদ্দিকি। শিবির বদলের কারণ হিসেবে কাশেম সিদ্দিকি বলেছেন, ভুল বুঝিয়ে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। কাশেম বলেছেন, ‘বলা হয়েছিল, দিদি থাকবেন। কিন্তু গিয়ে দেখলাম কই দিদি, কোথায় দিদি? আমরা তো ওনাকে চিনি না, দিদিকে চিনি। আগেও দিদির পাশে ছিলাম, এখনও আছি, সবসময় থাকবে।’ 

কাশেম সিদ্দিকি বলেছেন, ‘আমাকে বলা হয়েছিল দিদি থাকবেন। উনি টোটাল মিথ্যে কথা বলেছেন। ঢোকার পর বলা হয়েছে এখানে চলুন, ওই হোটেলে চলুন, অমুক জন আসছেন। যাচ্ছি। এমএলএ হাউসে আসুন এই বিষয়ে আলোচনা হবে। সব জায়গায় দিদি থাকবে দিদি থাকবে। আমার প্রশ্ন দিদি কোথায়? দিদি যখন আছে, দিদি কোথায়? দিদি যখন আছে, দিদি কই? সব জেলার মানুষ আমায় ভালোবাসে। উনি বললেন দিদি থাকবেন, তাই গেলাম। তারপর দেখলাম কোনও জায়গায় দিদি নেই। কোনও জায়গায় দিদির কোনও গল্প নেই। আমরা তো ওনাকে চিনি না, দিদিকে চিনি। দিদির পোস্টার বুকে নিয়ে আমডাঙায় ঘুরেছি। দিদিকে দেখে তো আমায় ভোট দিয়েছে। দিদির পাশে আগেও ছিলাম, এখনও আছি, সবসময় থাকব।’ 

‘আর্টসের বিল্ডিংয়ে রেড স্যালুট কিষেণজি… এসব চলবে না’, যাদবপুর নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর 

‘১০ অক্টোবরের মধ্যে সারিয়ে দেব’, বর্ষায় বেহাল রাস্তা, বড় বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর 

এবার কাশেম সিদ্দিকির অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ‘কাশেম সিদ্দিকি তো আমাদের সঙ্গে নেই। আমি কাশেম সিদ্দিকিকে অনুরোধ করব একটু আমডাঙায় যাওয়ার জন্য। একটু আমডাঙায় যান। এই যে ধরুন আমরা গতকালও সারাদিন উলুবেড়িয়ায় ছিলাম। কাশেম সিদ্দিকিকে আমি অনুরোধ করব… আর মিথ্যে কথা বলবেন না। আগের দিন বোধহয় কিছুদূর… মানে ঢোকার চেষ্টা করেছিলেন। ঢোকার চেষ্টা করে তারপর নাকি অসম্ভব জরুরি কাজ বিধানসভায় আছে বলে পালিয়ে এসেছেন। আমি ওনাকে চ্যালেঞ্জ জানাচ্ছি, একটু আমডাঙায় যান আগে। আমডাঙার জনগণ খুঁজছে কাশেম সিদ্দিকিকে। আমডাঙার জনগণ কাশেম সিদ্দিকিকে ভালোবাসার জন্য খুঁজছে। ফুল দেবে বলে খুঁজছে। তাই কাশেম সিদ্দিকি আগে আমডাঙায় যান। তারপর… এরম না হয় আমডাঙার মানুষ ফুরফুরায় চলে গেলেন, মানে কাশেম সিদ্দিকির বাড়িতে। কাশেম সিদ্দিকিকে তো পাওয়া যাচ্ছে না। কাশেম সিদ্দিকি আগে আমডাঙায় যান, মানুষের থেকে ফুল নিন, তারপর ওর কথার উত্তর দেব।’ 

Previous post

সরকারি স্কুলেই প্রযুক্তির বিপ্লব, ‘জাতীয় শিক্ষক পুরস্কার’ পাচ্ছেন বর্ধমানের পলাশ চৌধুরী

Next post

Hair Donation: সৌন্দর্যের মোহ ত্যাগ করে চুল দান, রোগীদের হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস ফেরাতে বড় পদক্ষেপ! তরুণীর কাণ্ডে ধন্য ধন্য করছে সবাই

Post Comment

You May Have Missed