মানুষকে ভুল বুঝিয়ে বিক্রি? পিছু হটল ক্যাডবেরি ডেয়ারি মিল্ক, বর্নভিটা, ওরিও, Amway…কী জানাল FSSA

নয়াদিল্লি: পেট না থাকলে সবাই কোটিপতি হয়ে যেত বলে কথিত রয়েছে। শুধুমাত্র খাওয়াদাওয়ার পিছনেই হাজার হাজার টাকা বেরিয়ে যায় প্রতি মাসে। কিন্তু মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করা টাকার বিনিময়ে যেসব খাবার খাচ্ছি আমরা, তা শরীরের জন্য আদৌ উপযুক্ত তো? গোটা দেশ থেকে ভেজাল খাদ্যপণ্যের বাড়বাড়ন্তের যে ছবি উঠে আসছে, তাতে গত কয়েক মাসে উদ্বেগ বেড়েছে অনেকটাই। খাদ্য সুরক্ষা এবং গুণমান যাচাইকারী সংস্থা FSSAI বেশ কিছু দিন ধরেই তৎপর। আর তাদের নোটিসে কাজ হল এবার। খাবারের প্যাকেট থেকে বিভ্রান্তিকর দাবিদাওয়া এবং সেই সংক্রান্ত বিজ্ঞাপন সরিয়ে নিল একাধিক সংস্থা। (Misleading Food Labels)

ক্যাডবেরি ডেয়ারি মিল্ক, বর্নভিটা, ওরিও, নারকেল, এনার্জি ড্রিঙ্কস প্রস্তুতকারী একাধিক সংস্থাকে বিভ্রান্তিকর দাবিদাওয়া এবং বিজ্ঞাপন সরাতে হল। পাশাপাশি, পিছু হটতে হল ভাজাভুজি স্ন্যাকস, বেবিফুড এবং প্রোটিন পাওডার প্রস্তুতকারী সংস্থাগুলিকেও। FSSAI-এর নির্দেশ অনুযায়ী প্যাকেজিং বদলাল তারা। কেউ কেউ আবার আপাতত বাজার থেকে সরিয়ে নিল খাদ্যপণ্য। বিষয়টি সামনে আনল FSSAI-ই। (FSSAI News)

ভারতে ক্যাডবেরি ডেয়ারি মিল্ক, বর্নভিটা এবং ওরিও তৈরি করে Mondelez India Foods Private Limited. খাবারের পুষ্টিগুণ এবং স্বাস্থ্যকর দিক নিয়ে তারা যে সব দাবিদাওয়া করছিল, তা ‘বিভ্রান্তিকর’ বলে জানায় FSSAI. নোটিস ধরানো হয় সেই নিয়ে। শেষ পর্যন্ত ওই সব দাবিদাওয়া তারা তুলে নিয়েছে, ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে আগের বিজ্ঞাপনও সরিয়ে নিয়েছে বলে জানা গেল। 

আরও পড়ুন: আশীর্বাদ আটা, ফরচুন সয়াবিন অয়েল নিয়ে বিতর্ক, ITC-কে শোকজ করা নিয়ে আদালত বলল…

প্রোটিন সাপ্লিমেন্ট, প্রোটিন পাওডার, হেলথ ফুড তৈরি করে যে সংস্থা, সেই Sapiens Labs-এর বিরুদ্ধেও ভুল তথ্য তুলে ধরার অভিযোগ ছিল। সেই নিয়ে FSSAI-এর নোটিসের জবাব পেশ করেছে তারা, পাশাপাশি, বিভ্রান্তিকর দাবিদাওয়া, বিজ্ঞাপনও সরিয়ে নিয়েছে। 

Vichi Agro Products Pvt Ltd-এর দ্বারা প্রচারিত এবং JJ Foods-এর তৈরি স্ন্যাকস এবং ভাজাভুজি খাবার নিয়েও সতর্ক করা হয় FSSAI-এর তরফে। সেই নিয়ে ফ্লিপকার্ট FSSAI-কে জানিয়েছে ওই সব পণ্য আপাতত সরিয়ে নেওয়া হয়েছে তাদের প্ল্যাটফর্ম থেকে। 

আরও পড়ুন: ট্রেনের ধাক্কায় দুই হাত কাটা গেল ১৯ বছরের মেয়ের, রেললাইনে রিল বানাতে গিয়েছিলেন

Amway India Enterprises Pvt Ltd-এর তৈরি নারকেল তেলে ‘১০০% বিশুদ্ধ নারকেল তেল’ লেখা থাকত। কিন্তু তাদের ওই দাবি নিয়ে প্রশ্ন তোলে FSSAI. বোতলের উপর ‘১০০%’ লেখা এবং বিজ্ঞাপনেও তা থাকা নিয়ে প্রশ্ন ওঠে। শেষ পর্যন্ত সংস্থার তরফে জানানো হয়েছে, তেলের বোতল এবং বিজ্ঞাপন থেকে ‘১০০%’ লেখাটি তারা নিজে থেকেই সরিয়ে দিয়েছে। এমনকি আগের সব পণ্য বাজার থেকে তুলে নেওয়া হয়েছে বলেও জানিয়েছে তারা। Amway জানিয়েছে, তাদের পণ্যে আর ‘১০০%’ লেখা রাখা হচ্ছে না।

Amway-র ক্য়াফিনেটেড পানীয়র বোতলে ‘Energy Drink’ লেখা নিয়েও প্রশ্ন তোলে FSSAI. সেই অনুযায়ী XS রেঞ্জের পানীয় থেকে ‘Energy’ কথাটি তুলে নিয়েছে তারা। তাদের দাবি, FSSAI-এর নির্দেশিকা মেনে ২০২৪ সালের মার্চ মাসে ওই বিবরণ লেখা শুরু করে তারা। তবে নিজেদের সদিচ্ছা থেকেই তাতে পরিবর্তন ঘটায় তারা। ২০২৬ সালেের অগাস্ট মাস থেকে যে সব পণ্য তৈরি হচ্ছে, তাতে ওই পরিবর্তন চোখে পড়বে। আগের স্টক যাতে বিক্রি করা যায়, তার অনুমতি চেয়েছে তারা।

কেরলের বেবি ফুড বিক্রেতা সংস্থা Juza Foods-এর বেবিফুডের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছে FSSAI. তাদের বেবিফুডে ‘Pure Nutrition’, ‘Natural Energy’, ‘Perfect for Little Ones’, ‘Your Baby’s 1st Taste of Real Nutrition’–এর মতো সোশ্যাল মিডিয়া ঘরানার হেলথ ট্যাগ সরাতে বলা হয়। লাইসেন্সের বাইরে গিয়ে যেভাবে ‘১০০% ভিগান’ লেখা ব্যবহার করছিল তারা, তা নিয়েও আপত্তি জানায় FSSAI. পাশাপাশি, ‘Ideal for Sensitive Babies’, ‘Easy to Digest’, ‘Boost Immunity’, ‘Support Stronger Bones’, ‘10x the Calcium of Wheat and rice’, ‘3x the Calcium of Milk’ লেখা নিয়েও উদ্বেগ প্রকাশ করে তারা।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator



Post Comment

You May Have Missed