মাত্র এক বছরের মধ্যে… বৈভব ভারতীয় এ দলে ডাক পেতেই আবেগঘন পোস্ট সঞ্জীব গোয়েঙ্কার
মুম্বই: বৈভব সূর্যবংশীকে (Vaibhav Sooryavanshi) শ্রীলঙ্কায় আয়োজিত ত্রিদেশীয় সিরিজের জন্য ভারত এ দলে সুযোগ দেওয়া হয়েছে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) বৃহস্পতিবার, ১৪ই মে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে, যেখানে ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশীর নামও অন্তর্ভুক্ত করা হয়েছে। বৈভবকে ভারত এ দলে জায়গা পেতে দেখে লখনউ সুপার জায়ান্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কা আবেগপ্রবণ হয়ে পড়েন।
তিনি বৈভবের জন্য সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট লিখেছেন, যেখানে তিনি উল্লেখ করেন কীভাবে এত কম সময়ে এই তরুণ খেলোয়াড় এই জায়গায় পৌঁছেছে। উল্লেখ্য, বৈভব চলতি আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে দুর্দান্ত ব্যাটিং করছে। এই মরশুমে তার ব্যাট থেকে ১টি সেঞ্চুরি এবং ২টি হাফসেঞ্চুরি দেখা গিয়েছে ।
বৈভবকে নিয়ে কী বললেন সঞ্জীব গোয়েঙ্কা ?
সঞ্জীব গোয়েঙ্কা এক্স হ্যান্ডলে লিখেছেন, “বৈভব সূর্যবংশীর ভারত এ দলে নির্বাচন অনেক কারণে উদযাপনের যোগ্য, যার মধ্যে সবচেয়ে বড় কারণ হল এই তরুণ খেলোয়াড় এত কম সময়ে কতটা উন্নতি করেছে ।”
Vaibhav Sooryavanshi’s selection for the India A squad should be celebrated for many reasons, the biggest one being how far this young man has come in such a short time. From his IPL debut last year to scoring 175 in the U19 World Cup final and being named Player of the… pic.twitter.com/sYK0l342an
— Dr. Sanjiv Goenka (@DrSanjivGoenka) May 14, 2026
তিনি আরও লিখেছেন, “গত বছর আইপিএলে অভিষেক থেকে শুরু করে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ফাইনালে ১৭৫ রান করা এবং ‘প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হওয়া পর্যন্ত, গোটা দেশ তাকে দেখে মুগ্ধ হয়েছে। মাত্র এক বছরে ও অসাধারণ প্রতিভা, নির্ভীকতা এবং ক্রমাগত ভাল হওয়ার খিদে দেখিয়েছে। আয়ুষ বাদোনিকেও দলে দেখে খুব খুশি হয়েছি। দু’জনকেই অভিনন্দন। ভারতকে গর্বিত করো।”
ত্রিদেশীয় সিরিজের জন্য় নির্বাচিত দল: তিলক বর্মা (অধিনায়ক), প্রিয়াংশ আর্য, বৈভব সূর্যবংশী, রিয়ান পরাগ (সহ অধিনায়ক), আয়ূষ বাদোনি, নিশান্ত সিন্ধু, হর্ষ দুবে, সূর্যাংশ শেডগে, প্রভসিমরন সিংহ (উইকেটকিপার), কুমার কুশাগ্র (উইকেটকিপার), বিপ্রজ নিগম, যশ ঠাকুর, যুদ্ধবীর সিংহ, অংশুল কম্বোজ, আর্শাদ খান



Post Comment