Orange Alert In West Bengal: অর্ণব এখনও বঙ্গোপসাগরে ফুটছে, বাংলার আকাশে ঘন কালো মেঘ, জেলায়-জেলায় হু হু হাওয়া, প্রবল বৃষ্টি
ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূল সংলগ্ন সমুদ্র উত্তাল হতে পারে। মৎস্যজীবীদের তাই আলাদা করে সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দফতর। আজ, মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া ও হুগলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
Post Comment