সিরিজ় জয়ের হাতছানি, কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের তৃতীয় টি-২০ ম্যাচের পিচ? কেমন থাকবে পরিবেশ?
ওয়েলিংটন: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে (IND vs NZ) সিরিজ়ের প্রথম দুই ম্যাচেই দুরন্ত ভঙ্গিমায় রান তাড়া করে জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল। পাঁচ ম্যাচের সিরিজ়ের আজ তৃতীয় টি-২০ ম্যাচ। এই ম্যাচ জিতেই সিরিজ় নিজেদের নামে করার লক্ষ্যে মাঠে নামবে শ্রেয়স আইয়ারের নেতৃত্বীধীন ভারতীয় দল।
তবে ম্যাচের আগে সমর্থকদের উদ্বেগ বাড়াবে আবহাওয়া। মঙ্গলবার সকালে আজকের ম্যাচের ভেন্যুতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল সাতটা থেকে নয়টা পর্যন্ত বৃষ্টির ৯৫ শতাংশ সম্ভাবনা রয়েছে। তবে দিন গড়ালে বৃষ্টির সম্ভাবনা কমবে। তাই ম্যাচের সময় বৃষ্টির প্রভাবের জেরে খেলা বন্ধ হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
আরও পড়ুন:- নিজের অবসর নিয়ে ফের একবার মুখ খুললেন রোহিত শর্মা, দিলেন স্পষ্ট বার্তা
গোটা দিনই বেশ ঠান্ডা থাকার পূর্বাভাস রয়েছে। সকালে সর্বোচ্চ ১৪ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে। রাত ১১টার দিকে সেই তাপমাত্রা কমতে কমতে নয় ডিগ্রির আশেপাশে নেমে যাওয়ার সম্ভাবনা। তবে ম্যাচে খেলোয়াড়দের চাপে ফেলবে হাওয়া। নিউজ়িল্যান্ডের ওয়েলিংটনে আজকের ম্যাচ এবং কিউয়িভূমে এই শহরেই সবথেকে বেশি হওয়ার প্রভাব দেখা যায়। তীব্র হওয়ায় উঁচু ক্যাচ ধরতে, ফিল্ডারদের সমস্যা হওয়ার সম্ভাবনা প্রবল। পাশাপাশি সকালের প্রবল বৃষ্টির পরে আর্দ্র আবহাওয়ায় রাতে শিশির পড়ার সম্ভাবনাও প্রবল। তাই দ্বিতীয় ইনিংসে বোলিং করা দলকে বেশ চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে।
Amidst wind gusts, training with gusto 😀 Welcome to Windy Welly! A glimpse of #TeamIndia’s training session at the Basin Reserve as the boys prep up for the 3rd T20I 🙌 #NZvIND https://t.co/xlD9qIy8mf
— BCCI (@BCCI) October 27, 2026
পিচের কথা বলতে হলে এই মাঠের পিচের সময়ের সঙ্গে সঙ্গে চরিত্র বদল ঘটেছে। এখানে খেলা ১৮টি ম্যাচের প্রথম নয় ম্যাচে যেখানে কোনওবার ১৯৬ রানের বেশি উঠেনি, সেখানে তারপরের ম্যাচগুলিতে প্রায়শই দুইশোর অধিক রান উঠতে দেখা গিয়েছে। নিউজ়িল্যান্ডের পিচে স্বাভাবিকভাবেই স্পিনারদের থেকে ফাস্ট বোলাররা বেশি মদত পাবে। রাতের দিকে শিশিরের জেরে স্পিনারদের সমস্যা আরও বাড়বে। পাশাপাশি দুই চওড়া দিকের বাউন্ডারি খুবই ছোট হওয়ায় চার, ছক্কার বন্যা দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েইছে। সব মিলিয়ে সমর্থকরা কিন্তু আজ ফের একবার এক হাইস্কোরিং ম্যাচের আশা করতেই পারেন।
Post Comment