পঞ্জাবকে হারিয়ে আইপিএল প্লে অফের দৌড় জমিয়ে দিল মুম্বই ইন্ডিয়ান্স, সুবিধে হল কেকেআরের?
ধর্মশালা: আইপিএলের প্লে অফের দৌড় জমিয়ে দিল মুম্বই ইন্ডিয়ান্স । নিজেরা প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে । কিন্তু প্লে অফের দৌড়ে থাকা পঞ্জাব কিংসকে রুদ্ধশ্বাস ম্যাচে হারিয়ে দিল পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই । যারা আবার এই ম্যাচে পায়নি হার্দিক পাণ্ড্য ও সূর্যকুমার যাদবকে । পরিবর্তে নেতৃত্ব দিলেন যশপ্রীত বুমরা ।
১৯তম আইপিএল মরশুমের (IPL 2026) শুরুটা দুরন্তভাবে করেছিল পঞ্জাব কিংস । একটা সময় সব দল হেরে গেলেও একমাত্র দল হিসাবে দীর্ঘদিন অপরাজিত ছিল গত বারের রানার আপ ফ্র্যাঞ্চাইজ়ি । তবে হঠাৎই ছন্দপতন । নাগাড়ে এক, দুই নয়, পাঁচ পাঁচটি ম্যাচে পরাজিত হল পঞ্জাব । বৃহস্পতিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে (PBKS vs MI) হারল প্রীতি জিন্টার দল । বোর্ডে দু’শো রান তুললেও এক বল বাকি থাকতেই ছয় উইকেটে ম্যাচ জিতে নিল মুম্বই ইন্ডিয়ান্স । সৌজন্যে বল হাতে শার্দুল ঠাকুরের (Shardul Thakur) চার উইকেট ও ব্যাটে তিলক বর্মার (Tilak Varma) অনবদ্য অর্ধশতরান । অপরাজিত ৭৫ রান করে দলকে জিতিয়েই মাঠ ছাড়লেন তিলক ।



Post Comment