মধ্যমগ্রামে গাড়ি দিয়ে রাস্তা আটকে খুন শুভেন্দু অধিকারীর PA, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি!

মধ্যমগ্রামে গাড়ি দিয়ে রাস্তা আটকে খুন শুভেন্দু অধিকারীর PA, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি!

কলকাতা: শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক খুনের সিসিটিভি প্রকাশ্যে। সিসিটিভিতে দেখা যাচ্ছে কীভাবে খুন হতে হয় শুভেন্দুর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে। খুনের বেশ কিছুক্ষণ আগে এলাকায় ঢোকে আততায়ীদের গাড়ি। ওই গাড়ি দিয়েই রাস্তা আটকানো হয় চন্দ্রনাথ রথের। চন্দ্রনাথের গাড়িকে আটকানো হয় রাস্তার উপর, ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি। গাড়ি থেকে নেমে গুলি চালাতে শুরু করে দুষ্কৃতীরা, ধরা পড়েছে ক্যামেরায়। শ্যুটআউটের সময় এলাকায় আতঙ্ক, পাশের দোকানে আশ্রয় নেন স্থানীয়রা, ছবি ধরা পড়েছে সিসিটিভিতে। গুলি চালিয়ে মোটরবাইকে পালিয়ে যায় খুনিরা, সে ছবিও ধরা পড়েছে সিসিটিভিতে।

আততায়ীদের হামলার নিশানায় ছিল একমাত্র চন্দ্রনাথ রথ, নিশ্চিত তদন্তকারীরা, খবর সূত্রের। ‘গাড়ির বাঁ দিকে বসেছিলেন শুভেন্দুর আপ্ত সহায়ক’। ‘গাড়ি দিয়ে রাস্তা আটকানোর পর, গাড়ির বাঁদিকেই সরে আসে আততায়ী’। ‘জানলার কাচে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে পরপর গুলি করা হয়’। ‘চালক আততায়ীদের নিশানায় ছিলেন না, চন্দ্রনাথের পাশে থাকায় চালকের গায়ে গুলি লাগে’, গাড়িতে তৃতীয় একজন ছিলেন, যাঁর নাম মিন্টু, টার্গেটে ছিলেন না বলে, তাঁর কোনও আঘাত লাগেনি, খবর পুলিশ সূত্রে। ‘শ্যুটআউটের পর মিন্টুই গাড়ি চালিয়ে চন্দ্রনাথ ও তাঁর। গাড়িচালককে হাসপাতালে নিয়ে আসেন’। ‘কেন চন্দ্রনাথকে টার্গেট করা হল, কারা এর মাস্টারমাইন্ড? উত্তর খুঁজছে পুলিশ’, গোটা বিষয়টির নেপথ্যে গভীর ষড়যন্ত্র আছে, মনে করছেন তদন্তকারীরা, খবর সূত্রের। মধ্যমগ্রামে হাড়হিম হত্যাকাণ্ড। ঘটনাস্থলে গেলেন এসডিপিও।  ‘চন্দ্রনাথ রথকে খুনে ব্যবহৃত বাইক কেনা হয়েছিল আসানসোলের ঠিকানায়’। ‘ইস্কোর কোয়ার্টার AB 7/12 ঠিকানায়ে কেনা হয়েছিল বাইকটি’। বাইকের রেজিস্ট্রেশন বিভাস কুমার ভট্টাচার্যের নামে, পুলিশ সূত্রে খবর । ২০১৪ সালে ইস্কোর কর্মী ধরমবীর কুমারকে থাকার জন্য দেওয়া হয় কোয়ার্টার। বিভাস কুমার ভট্টাচার্য নামে কাউকে চেনেন না ইস্কোর কোয়ার্টারের আবাসিকরা।

অন্যদিকে, হাওড়ার শিবপুরে বোমাবাজি, জখম ২ বিজেপি কর্মী। প্রতিবাদে শিবপুর থানা ঘেরাও বিজেপির । তৃণমূল নেতা শামিম আহমেদের নেতৃত্বে হামলার অভিযোগ। বিজেপি কর্মীদের মারধর ও বোমাবাজির অভিযোগ। এলাকায় পুলশি ও কেন্দ্রীয় বাহিনী। অন্যদিকে, শপথগ্রহণের আগেই বোমাবাজিতে অগ্নিগর্ভ পানিহাটি। পানিহাটি বিধানসভার সোদপুর দত্ত রোডে পরপর তিনটি বোমা বিস্ফোরণ। রক্তাক্ত অবস্থায় বিজেপি নেতা হাসপাতালে ভর্তি। বসিরহাটে দলীয় পতাকা লাগাতে গেলে বিজেপি কর্মীদের মারধর। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ। গোলমালের মধ্যেই ‘গুলি’, আহত ১ বিজেপি কর্মী। ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। ওই বিজেপি কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Previous post

East Medinipur News: হলদিয়াকে দূষণমুক্ত করতে বন্দর কর্তৃপক্ষের মাস্টারস্ট্রোক, হাতেনাতে মিলছে ফল! খুশিতে ডগমগ স্থানীয়রা

Next post

ব্রিগেডে বিজেপির শপথের দিন কেমন থাকবে আবহাওয়া? কী পূর্বাভাস হাওয়া অফিসের ?

Post Comment

You May Have Missed