‘মঞ্চে একদিকে আমি থাকব, অন্যদিকে শুভেন্দু অধিকারী থাকুন’, কী চ্যালেঞ্জ দিলেন অভিষেক ?
পূর্ব মেদিনীপুর: নন্দীগ্রামে প্রচারে নেমে শুভেন্দুকে জোর নিশানা অভিষেকের। আক্রমণ শানিয়েছেন মোদিও। অভিষেক বলেন, ‘এখানকার বিধায়ক বলেন, ‘তিনি ছিলেন বলে সরকারি কাজ হয়েছে। ৫ বছরে নরেন্দ্র মোদির সরকার নন্দীগ্রামের জন্য কী করেছে, শুভেন্দু অধিকারী বলুন। মঞ্চে একদিকে আমি থাকব, অন্যদিকে শুভেন্দু অধিকারী থাকুন। নন্দীগ্রামে বিজেপি বিধায়ক, নরেন্দ্র মোদির সরকার কী করেছে ? লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী রাজ্য সরকারের, নরেন্দ্র মোদির অবদান কী ? যাঁরা ধর্ম নিয়ে রাজনীতি করে, তাঁরা রাজনৈতিকভাবে দেউলিয়া। মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রী, কার ক্ষমতা বেশি সবাই জানে।’
আরও পড়ুন, যুবসাথী নিয়ে জরুরি বার্তা অভিষেকের, “যারা ফর্ম ফিলাপ করেছেন, টাকা পাচ্ছেন না..”
অভিষেক বলেন, ‘আমি জানি না শুভেন্দু অধিকারীর ইলেকশন এজেন্ট কে ? কিন্তু আমার মনে হয়, আপনি ইলেকশনে লড়ছেন, আর আপনার ইলেকশন এজেন্টের নাম মনোজ আগরওয়াল ! আর আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, যে আপনার ইলেকশন এজেন্ট আপনাকে নন্দীগ্রাম, আর অমিত শাহের ইলেকশন এজেন্ট জ্ঞানেশ কুমার বাংলায় বিজেপিকে জেতাতে পারবে না, আর নন্দীগ্রামেও মনোজ আগরওয়াল আপনাকে জেতাতে পারবে না। যাদেরকে ভয় দেখিয়ে রাখতে , ভীত সন্ত্রস্ত করে রাখছে, তাঁদেরকে বলব ভয় পাবেন না। যে একদিন ভয় পায়, দুই দিন ভয় পায়, তাঁকে রোজ ৫ বছর ভয় দেখাবে। আর ভয়কে জিততে গেলে লড়াই করার মানসিকতা নিয়ে মাঠে পড়ে থাকতে হবে, যাতে আগামীদিনে নন্দীগ্রামে শান্তি আর উন্নয়ন ফিরে আসে। এখানে যে উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় কালে হয়েছে, নন্দীগ্রামে কলকাতা সরকারি বাস পরিষেবা সহ এখানে ইয়াসে ঘূর্ণিঝড়ে, ফেরিঘাটে অনেক ক্ষতি হয়েছিল, ১ কোটি ৫২ লক্ষ টাকা ব্যয় করে, ঘাট সংষ্কার করা হয়েছে।’



Post Comment